...
...
Next Story

Maldah Bangladeshi Infiltrators: মালদহের হোল্ডিং সেন্টারে থাকা ৯ অনুপ্রবেশকারীকে পুশব্যাক করা হল বাংলাদেশে

মালদহের ইংলিশবাজার থানার চন্দনপার্ক এলাকায় সম্প্রতি একটি হোল্ডিং সেন্টার চালু করা হয়। সেখানে রাখা হয়েছিল মোট ৯ জন বাংলাদেশিকে। পরে তাঁদের বিএসএফের হাতে তুলে দেওয়া হয় এবং সেখান থেকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে বলে জানা যায়।

Published on: May 30, 2026, 08:11:12 IST
Advertisement

রাজ্যে অনুপ্রবেশ রুখতে এবং অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি ও রোহিঙ্গাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে শুরু হয়েছে প্রশাসনিক তৎপরতা। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই মালদহের হোল্ডিং সেন্টার থেকে ৯ জন বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। তাঁদের মধ্যে মহিলা ও শিশুরাও রয়েছে।

মালদহের ইংলিশবাজার থানার চন্দনপার্ক এলাকায় সম্প্রতি একটি হোল্ডিং সেন্টার চালু করা হয়। সেখানে রাখা হয়েছিল মোট ৯ জন বাংলাদেশিকে। (ছবিটি প্রতীকী) (AFP)
মালদহের ইংলিশবাজার থানার চন্দনপার্ক এলাকায় সম্প্রতি একটি হোল্ডিং সেন্টার চালু করা হয়। সেখানে রাখা হয়েছিল মোট ৯ জন বাংলাদেশিকে। (ছবিটি প্রতীকী) (AFP)

সূত্রের খবর, মালদহের ইংলিশবাজার থানার চন্দনপার্ক এলাকায় সম্প্রতি একটি হোল্ডিং সেন্টার চালু করা হয়। সেখানে রাখা হয়েছিল মোট ৯ জন বাংলাদেশিকে। পরে তাঁদের বিএসএফের হাতে তুলে দেওয়া হয় এবং সেখান থেকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে বলে জানা যায়। প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ না করা হলেও বিএসএফ সূত্রে খবর, শুক্রবার ভোরের দিকে তাঁদের সীমান্ত পেরিয়ে পাঠানো হয়েছে। তবে কোন সীমান্ত ব্যবহার করা হয়েছে, সে বিষয়ে কিছু জানানো হয়নি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ৯ জনের মধ্যে ৩ জন মহিলা এবং ৬ জন নাবালক ও শিশু ছিল। মালদহের পুলিশ সুপার অনুপম সিং জানিয়েছেন, হোল্ডিং সেন্টারে থাকা বাংলাদেশিদের পুলিশের পক্ষ থেকে বিএসএফের হাতে তুলে দেওয়া হয়েছিল। এরপর তাঁদের নিয়ে যাওয়ার দায়িত্ব বিএসএফের উপরেই ছিল।

উল্লেখ্য, সম্প্রতি রাজ্যের বিভিন্ন জেলায় হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ দেওয়া হয়। স্বরাষ্ট্র দপ্তরের পরিকল্পনা অনুযায়ী, অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত ব্যক্তিদের প্রথমে এসব কেন্দ্রে রাখা হবে। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিএসএফের মাধ্যমে তাঁদের নিজ দেশে ফেরত পাঠানো হবে। উত্তরবঙ্গে প্রথম এই ধরনের হোল্ডিং সেন্টার চালু হয়েছে মালদহে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe