...
...
Next Story

Mothabari Judge Gherao Update: মালদায় বিচারক ঘেরাও কাণ্ডে TMC প্রার্থীর নির্বাচনী এজেন্ট সহ একাধিক নেতাকে তলব NIA-র

সুজাপুরের তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিনের নির্বাচনী এজেন্ট আব্দুল রহমানকে তলব করা হয়েছে আজ। জানা যায়, শনিবার গভীর রাতে নোটিস পান সাবিনার এজেন্ট। তিনি জেলা পরিষদের বন ও ভূমি দফতরের কর্মাধ্যক্ষ। তলব পাওয়া তৃণমূল নেতাদের মধ্যে আছেন কালিয়াচক ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি মহম্মদ সরিউলকেও।

Published on: May 3, 2026, 11:05:20 IST
Advertisement

মালদার মোথাবাড়িতে বিচারপতিদের আটকে রাখার ঘটনায় একাধিক তৃণমূল নেতাকে তলব করল এনআইএ। রবিবার দুপুরে কালিয়াচক থানায় তাঁদের হাজিরা দিতে বলা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, সুজাপুরের তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিনের নির্বাচনী এজেন্ট আব্দুল রহমানকেও তলব করা হয়েছে আজ। জানা যায়, শনিবার গভীর রাতে নোটিস পান সাবিনার এজেন্ট। তিনি জেলা পরিষদের বন ও ভূমি দফতরের কর্মাধ্যক্ষ। তলব পাওয়া তৃণমূল নেতাদের মধ্যে আছেন কালিয়াচক ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি মহম্মদ সরিউলকেও।

সুজাপুরের তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিনের নির্বাচনী এজেন্ট আব্দুল রহমানকে তলব করা হয়েছে আজ। (ANI video Grab)
সুজাপুরের তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিনের নির্বাচনী এজেন্ট আব্দুল রহমানকে তলব করা হয়েছে আজ। (ANI video Grab)

উল্লেখ্য, মালদার কালিয়াচকে গত ১ এপ্রিল যে বিক্ষোভকে কেন্দ্র করে এতকিছু ঘটেছিল, সেখানে শুরু থেকে ছিলেন মোথাবাড়ির বিদায়ী বিধায়ক সাবিনা ইয়াসমিন। উল্লেখ্য, এবার সাবিনাকে মোথাবাড়ির বদলে সুজাপুর থেকে টিকিট দিয়েছে তৃণমূল কংগ্রেস। সেই সাবিনাকে ১ এপ্রিলের সেই বিক্ষোভে বিডিও অফিসের একদম গেটের সামনে বসে স্লোগান তুলেছিলেন।

এর আগে মালদার কালিয়াচকে বিচারক ঘেরাও কাণ্ডে এবার কেন্দ্রীয় তদন্তকারীরা মোথাবাড়ি বিধানসভার কংগ্রেস প্রার্থী সায়েম চৌধুরীকে দীর্ঘক্ষণ জেরা করেছিল। এছাড়া কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসি-র মালদা জেলা কমিটির সদস্য শাহাদাত হোসেন, ছাত্র পরিষদের জেলা সভাপতি আসিফ শেখকে গ্রেফতার করা হয়েছিল এই মামলায়। গোলাম রব্বানি নামে স্থানীয় এক আইএসএফ কর্মীকেও গ্রেফতার করা হয়। এর আগে এই মামলায় পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন মোথাবাড়ি বিধানসভার আইএসএফ প্রার্থী মৌলানা শাহজাহান আলি কাদেরি। এছাড়াও সিআইডি গ্রেফতার করেছিল এআইএমআইএম নেতা মোফাক্কেরুল ইসলামকে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe