...
...
Next Story

Mamata in Delhi: 'বিক্ষোভ করলে আপনাদের মাথা খারাপ করে দিতাম', দিল্লিতে শাহের পুলিশকে হুংকার মমতার

দিল্লি পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসলে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা (এসআইআর) নিয়ে সোমবার বিকেলে নির্বাচন কমিশনে যাবে মুখ্যমন্ত্রী-সহ তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল।

Published on: Feb 2, 2026, 12:32:33 IST
Advertisement

দিল্লি পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসলে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা (এসআইআর) নিয়ে সোমবার বিকেলে নির্বাচন কমিশনে যাবে মুখ্যমন্ত্রী-সহ তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। এসআইআর আতঙ্কে যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের পরিবারের সদস্যরাও মুখ্যমন্ত্রীর সঙ্গে যাবেন। সেজন্য অনেকেই ইতিমধ্যে দিল্লিতে চলে এসেছেন। তাঁরা আছেন বঙ্গভবনে। আর সেই আবহে আজ সকাল থেকেই বঙ্গভবনকে কার্যত ঘিরে ফেলে দিল্লি পুলিশ। রীতিমতো দুর্গে পরিণত হল বঙ্গভবন। তা নিয়ে চূড়ান্ত উষ্মাপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী।

'ব্রাদার হোয়াই আর ইউ হেয়ার?', তোপ মমতার

দিল্লি পুলিশের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথোপকথন।
দিল্লি পুলিশের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথোপকথন।

এসআইআর ‘আতঙ্কে’ মৃতদের পরিবারের সদস্যদের হেনস্থা করার অভিযোগ পেয়েই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বঙ্গভবনে চলে আসেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। পুলিশের সঙ্গে কথা বলতে থাকেন। তাঁকে দেখে কিছুটা দূরে চলে যায় পুলিশ। তিনিও এগিয়ে গিয়ে প্রশ্ন করতে থাকেন, ‘ব্রাদার হোয়াট হ্যাপেনড? হোয়াই আর ইউ হেয়ার? আপনারা কেন এসেছেন? আপনারা কেন হুমকি দিচ্ছেন? এখন পালিয়ে যাচ্ছেন কেন?’ সেইসঙ্গে তিনি দাবি করেন, ‘আমরা কোনওরকম বিক্ষোভ দেখাতে আসিনি। যদি বিক্ষোভ দেখাতাম, তাহলে আপনাদের মাথা খারাপ করে দিতাম।’

‘চোরের মতো দাঁড়িয়ে আছে’, দিল্লি পুলিশকে নিশানা মমতার

তারইমধ্যে এসআইআর ‘আতঙ্কে’ মৃতদের পরিবারের সদস্যদের দেখা করেন মুখ্যমন্ত্রী। তাঁদের আশ্বস্তও করেছেন। সেইসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহদের (তাঁর অধীনে দিল্লি পুলিশ) আক্রমণ শানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘এরা হচ্ছে স্বৈরাচারী, ব্যভিচারী, দুরাচারী, দুষ্টাচারী। আমি আপনাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেলাম। দেখুন ওদিকে আছে, এদিকে দাঁড়িয়ে আছে চোরের মতো। আর সকালে সার্চ করেছে যে কে কে এসেছে। তোমাদের কী যে কে কে এসেছে?’

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe