Mamata Banerjee: ফের একবার রাজ্য ভাগের ইঙ্গিত করে বিস্ফোরক দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। নির্বাচনী জনসভা থেকে কেন্দ্রের আসন পুনর্বিন্যাস বিলের বিরুদ্ধে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মতা বলেন, 'আজকে যখন আমি এখানে সভা করছি, তখন ডিলিমিটেশন বিল নিয়ে এসেছে। আমাকে তার জন্য নির্বাচন ছেড়ে ২১ জন সাংসদকে পাঠাতে হয়েছে লোকসভায়। নিজেরা জানে হারবে, ৫৪১ সিট আছে, তাই ওটা ৮৫০-র কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য টুকরো টুকরো করছে দেশটাকে। একদিন দেখবেন কোচবিহারটাই হারিয়ে গিয়েছে। উত্তর দিনাজপুর, দার্জিলিং, শিলিগুড়িটাই হারিয়ে গিয়েছে।'

মমতা আজ আরও বলেন, 'এদের লজ্জা নেই, ঘৃণা নেই, ভয় নেই। আমি বিশ্বাস করি, ঈশ্বরই বলুন বা আল্লাহ বলুন, ধর্মের কল বাতাসে নড়ে। তুমি ভেবে যাও, কাজ করে যাও। আগামিদিনে তুমি ক্ষমতায় থাকবে না, ওটা এক সেকেন্ডে উল্টে যাবে। এটা মাথায় রেখে কাজ করো। বঙ্গভঙ্গের বিরুদ্ধে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লড়াই করেছিলেন, বাংলা পাশে ছিল। আজও বলি, যদি আপনাদের অধিকার কেড়ে নেওয়া হয়, তাহলে প্রথম থেকে শেষ অবধি আমাদের লড়াই চলবে। আমরা ছেড়ে কথা বলার লোক নই। সবাই মাথা নত করে, আমরা করি না। আমাদের উপরে অনেক অত্যাচার হচ্ছে। আমি এমন নির্বাচন কখনও দেখিনি। মনে আছে আপনাদের, শীতলকুচিতে গুলি চালিয়ে দিয়েছিল, ভোটের সময় চারজনকে হত্যা করেছিল। আমি ছুটে এসেছিলাম তারপর। সেই সব করার ধান্দাবাজি। আর কত অত্যাচার, কত ব্যাভিচার? বাংলা বিরোধী শক্তি, তোমাদের থেকে বাংলা চায় মুক্তি।'
উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার সংসদে তিনটি সংশোধনী বিল পেশ করেছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সংবিধানের ১৩১তম সংশোধন। এছাড়া, ডিলিমিটেশন কমিশন এবং কেন্দ্রশাসিত অঞ্চল সংক্রান্ত আইনের সংশোধনী বিল। বৃহস্পতিবার কেন্দ্রীয় আইনমন্ত্রী জানান, এই পদক্ষেপের মাধ্যমে সংসদে নারীদের অংশগ্রহণ আরও শক্তিশালী হবে এবং রাজনৈতিক ক্ষেত্রে লিঙ্গসমতা প্রতিষ্ঠায় নতুন দিশা মিলবে। এই প্রস্তাব বাস্তবায়িত হলে দেশের গণতান্ত্রিক কাঠামোতে বড় পরিবর্তন আসতে পারে বলে মনে করা হচ্ছে। তবে রাজ্য ভাগের কোনও উল্লেখ এই বিলে নেই। এর আগেও রাজ্য ভাগ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পোস্ট নিয়ে পিআইবি পোস্ট করে স্পষ্ট করে দিয়েছিল, কোনও রাজ্য ভাগ নিয়ে আলোচনা করছে না কেন্দ্র।
{{/usCountry}}উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার সংসদে তিনটি সংশোধনী বিল পেশ করেছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সংবিধানের ১৩১তম সংশোধন। এছাড়া, ডিলিমিটেশন কমিশন এবং কেন্দ্রশাসিত অঞ্চল সংক্রান্ত আইনের সংশোধনী বিল। বৃহস্পতিবার কেন্দ্রীয় আইনমন্ত্রী জানান, এই পদক্ষেপের মাধ্যমে সংসদে নারীদের অংশগ্রহণ আরও শক্তিশালী হবে এবং রাজনৈতিক ক্ষেত্রে লিঙ্গসমতা প্রতিষ্ঠায় নতুন দিশা মিলবে। এই প্রস্তাব বাস্তবায়িত হলে দেশের গণতান্ত্রিক কাঠামোতে বড় পরিবর্তন আসতে পারে বলে মনে করা হচ্ছে। তবে রাজ্য ভাগের কোনও উল্লেখ এই বিলে নেই। এর আগেও রাজ্য ভাগ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পোস্ট নিয়ে পিআইবি পোস্ট করে স্পষ্ট করে দিয়েছিল, কোনও রাজ্য ভাগ নিয়ে আলোচনা করছে না কেন্দ্র।
{{/usCountry}}