...
...
Next Story

সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলেন খোদ মমতা! ক্ষোভ নির্বাচন কমিশন ও সিইও দফতরের বিরুদ্ধে, কী বলছে রিপোর্ট?

মমতা বন্দ্যোপাধ্যায় মামলা দায়ের করলেন সুপ্রিম কোর্টে!

Published on: Feb 1, 2026, 17:43:45 IST
By
Prefer HTon Google
Advertisement

বহুদিন ধরেই তিনি নির্বাচন কমিশনের বিরুদ্ধে এসআইআর পর্ব নিয়ে একের পর এক ক্ষোভ উগরে দিয়েছেন। এবার সোজা সুপ্রিম কোর্টে ভারতের নির্বাচন কমিশন ও রাজ্যের সিইও দফতরের মামলা দায়ের করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে, এসআইআর পর্ব নিয়ে দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাছে যায় এরাজ্যের মুখ্যমন্ত্রীর একের পর এক পত্রবোমা। কথা রয়েছে দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে মমতার সাক্ষাতেরও। তারই আগে, সুপ্রিম কোর্টে মমতা মামলা দায়ের করেছেন বলে খবর মিডিয়া রিপোর্টে।

সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলেন খোদ মমতা! ক্ষোভ কমিশন ও সিইও দফতরের বিরুদ্ধে (Hindustan Times)
সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলেন খোদ মমতা! ক্ষোভ কমিশন ও সিইও দফতরের বিরুদ্ধে (Hindustan Times)

সোমবারই রয়েছে দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের সঙঅগে মমতার সাক্ষাৎ। তার ৪৮ ঘণ্টা আগে, জ্ঞানের কুমারকে ফের চিঠি পাঠান মমতা। এদিকে, উঠে আসছে কমিশন ও রাজ্যের সিইও দফতরের বিরুদ্ধে ক্ষোভ জাহির করে মামতার সুপ্রিম কোর্টে দ্বারস্থ হওয়ার খবর, এমনই রিপোর্ট পেশ করেছে,‘আনন্দবাজার ডট কম’। প্রসঙ্গত, মনে করা হচ্ছে, জ্ঞানেশ-সাক্ষাতের আগে, এই মামলার হাত ধরে আলাদা করে কমিশনের ওপর চাপ তৈরির চেষ্টা করে দিদি, মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করতে পারেন। রিপোর্ট বলছে, মমতার অভিযোগ, মানবিক দিককে উপেক্ষা করে আইন বিধি লঙ্ঘন করে এসআইআর চাপিয়ে দেওয়া হচ্ছে। মাইক্রো-অবজ়ারভারদের পর্যাপ্ত প্রশিক্ষণ নেই, তাঁরা সংবেদনশীল বা আইনি প্রক্রিয়া পরিচালনার অযোগ্য এমন বহু অভিযোগ রয়েছে মমতার। জ্ঞানেশকে লেখা চিঠিতে মমতা এসআইআর প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

এদিকে, জানা যাচ্ছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মামলার শুনানি আগামী সপ্তাহেই হবে। অন্যদিকে, বুধবার রয়েছে প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে রাজ্যের এআইআর মামলার শুনানি। ওই দিন রয়েছে ডেরেক ও ব্রায়ান এবং দোলা সেনের দায়ের করা মামলার শুনানি। সব মিলিয়ে আপাতত সোমে মমতার হাইভোল্টেজ সাক্ষাতের আগে এই মামলার খবর বেশ তাৎপর্যবাহী বলে মনে করা হচ্ছে।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe