...
...
Next Story

সুখবর! রাজ্য সরকারী কর্মীদের জন্য বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের

কী জানাল নবান্ন?

Published on: Feb 27, 2026, 22:54:41 IST
By
Prefer HTon Google
Advertisement

গত বারের চেয়ে এ বার বেতনের ঊর্ধ্বসীমা আরও ২ হাজার টাকা বাড়িয়ে রাজ্য সরকারি কর্মীদের জন্য অ্যাডহক বোনাস ঘোষণা করল মমতা সরকার। ভোটমুখী বঙ্গে নিঃসন্দেহে রাজ্যসরকারী কর্মীদের একাংশের জন্য এই বার্তা সুখবর। যে সরকারি কর্মীদের বেতন ৪৬ হাজার টাকার মধ্যে, তাঁরাই চলতি অর্থবর্ষে এই বোনাস পাবেন।

সুখবর!রাজ্য সরকারী কর্মীদের জন্য বড় এক ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের (Utpal Sarkar)
সুখবর!রাজ্য সরকারী কর্মীদের জন্য বড় এক ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের (Utpal Sarkar)

ইতিমধ্যেই অ্য়াডহক বোনাসের ঘোষণা করেছে মমতা সরকার। বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন। বলা হয়েছে, রাজ্য সরকারের যে কর্মীরা ‘প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাস স্কিম’-এর আওতাভুক্ত নন এবং ৩১ মার্চ, ২০২৬ অনুযায়ী যাঁদের সংশোধিত বেতন মাসিক ৪৬ হাজার টাকার বেশি নয়, তাঁরাই কেবল প্রত্যেকে ৭,৪০০ টাকা বোনাস পাবেন। এছাড়াও নিয়ম বলছে, নির্দিষ্ট কিছু শর্তসাপেক্ষে চুক্তিভিত্তিক কর্মী ও ছ’মাসের পরিষেবা সম্পন্ন কর্মীরাও এই বোনাস পাওয়ার যোগ্যতা রাখেন। এই নয়া নিয়ম অনুসারে চলতি অর্থবছরে ৬০০ টাকা বোনাস বাড়ল এবং বেতনসীমা বেড়েছে ২,০০০ টাকা। এর আগে, গত অর্থবর্ষে বোনাসের অঙ্কটা ছিল ৬,৮০০ টাকা। যোগ্যতার সীমা ছিল ৪৪ হাজার টাকা, এবারে তা ৪৬ হাজার টাকা হল।

উল্লেখ্য, সামনেই ভোট। তার আগে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এই পদক্ষেপ বাংলার রাজনীতিতে চর্চায় রয়েছে। তবে আপাতত এই খবর, রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবরের বার্তা এনেছে। এদিকে, জানা যাচ্ছে, মুসলিম সম্প্রদায়ের সরকারি কর্মীরা ইদের আগে এবং হিন্দু কর্মীরা দুর্গাপুজোর আগে অই বোনাসের বেতনের টাকা হাতে পাবেন।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe