...
...
Next Story

Suvendu on Mamata: 'জেলে যাওয়ার ভয় পাচ্ছেন মমতা', দিল্লিতে থাকার মধ্যেই বিস্ফোরক দাবি!

‘জেলে যাওয়ার ভয় পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়’, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দিল্লিতে থাকার মধ্যেই বিস্ফোরক দাবি করা হল। মুখ্যমন্ত্রী দিল্লিতে গিয়েছেন ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা (এসআইআর) সংক্রান্ত বিষয় নিয়ে।

Published on: Feb 3, 2026, 15:57:34 IST
Advertisement

আইপ্যাক কাণ্ডে জেলে যাওয়ার ভয় পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনই দাবি করলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি পিছিয়ে যাওয়ার পরে বিজেপি নেতা দাবি করেন, শীর্ষ আদালতে যে হলফনামা দেওয়া হয়েছে, তাতে মিথ্যে কথা বলেছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দুর কথায়, ‘উনি সেলফ ডিক্লেয়ার চুরি করেছেন। জনগণের উপস্থিতিতে উনি নিজেই বলেছেন যে (চুরি করেছেন)। মুখ্যমন্ত্রী হলফনামায় যা বলেছেন, ভয়ে, চাপে, বাঁচার জন্য, আতঙ্কিত, দিশাগ্রস্ত, জেলে যাওয়ার আতঙ্কে থাকা এই মুখ্যমন্ত্রী মিথ্যে হলফনামা দিয়েছেন। ওঁর কথার সঙ্গে হলফনামার কোনও মিল নেই। দুটো হলফনামার লেখা আর ওইদিন ওঁর ভিডিয়ো, বিবৃতি - সেগুলিকে পাশাপাশি রাখলে একটা বাচ্চা ছেলে বলে দেবে যে আওয়ার চিফ মিনিস্টার ইজ এস্টাব্লিশড লায়ার।’

মুখ্যমন্ত্রী নিজেই ফেঁসে গিয়েছেন, দাবি শুভেন্দুর

দিল্লিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। (ছবি সৌজন্যে সঞ্জীব খান্না/হিন্দুস্তান টাইমস)
দিল্লিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। (ছবি সৌজন্যে সঞ্জীব খান্না/হিন্দুস্তান টাইমস)

মুখ্যমন্ত্রীকে খোঁচা দিয়ে শুভেন্দু বলেন, ‘মুখ্যমন্ত্রী নিজে ফেঁসে গিয়েছেন। তাঁর সঙ্গে থাকা নন্দিনী চক্রবর্তী, রাজীব কুমার, মনোজ বর্মারা ফেঁসে গিয়েছেন। তাই তাঁরা এটাকে ঝুলিয়ে রাখতে চাইছেন।’ সেইসঙ্গে তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী যে সারাক্ষণ মিথ্যে কথা বলে, হলফনামার অন্য একটা কথা বলা হয়েছে। আমার মনে হয়, এতে নিজেই ফেঁসেছেন।’

ইডির অনুমতি নিয়েই নথি আনেন মমতা, দাবি হলফনামায়

আর শুভেন্দু যে হলফনামার কথা বলেছেন, তা সোমবার পেশ করা হয়েছে। হলফনামায় মুখ্যমন্ত্রীর আইনজীবী দাবি করেছেন, গত ৮ জানুয়ারি তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের সল্টলেক সেক্টর ফাইভের অফিস এবং কর্ণধার প্রতীক জৈনের কলকাতার বাড়িতে ইডির তল্লাশির সময় মমতা যে নথি নিয়ে এসেছেন, তা তদন্ত সংক্রান্ত কিছু নয়। তৃণমূলের দলীয় নথি নিয়ে আসেন মুখ্যমন্ত্রী। আর সেক্ষেত্রে ইডির অনুমতিও নেন। তাই নথি সরানো বা চুরির অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন।

আজ সুপ্রিম কোর্টে ইডি মামলার শুনানি

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe