...
...
Next Story

Mamata Banerjee on SIR: 'ওরা ষড়যন্ত্র করছে, ট্রাইব্যুনালে যাব', এসআইআর নিয়ে মতুয়াগড়ে বড় মন্তব্য মমতার

মমতা আজ বললেন, 'ওরা ষড়যন্ত্র করেছে ভোট শেষে নামগুলো তুলে দেওয়ার। কোনও মেয়ে হয়ত বিয়ে করে অন্য জায়গায় চলে গেছে, তার নাম কেটে দিয়েছে। এভাবেই নাম কেটেছে। এই নামগুলো তুলতে হবে।' সঙ্গে তৃণমূল সুপ্রিমো আবার বলেন, 'আমরা ডিটেনশন ক্যাম্প হতে দেব না।'

Published on: Apr 7, 2026, 14:09:13 IST
Advertisement

এসআইআরে বাদ পড়া ভোটারদের বড় আশ্বাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজ বনগাঁয় ভোটপ্রচারে গিয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, 'বাদ পড়া ভোটারদের নাম তুলতে ট্রাইব্যুনালে যাব। চেষ্টা করব ভোটের আগেই নাম তোলার।' উল্লেখ্য, নির্বাচন কমিশন জানিয়েছে, যে সকল ভোটারের নাম সাপ্লিমেন্টারি তালিকা থেকে বাদ পড়েছে, তারা ট্রাইব্যুনালে গিয়ে যদি তালিকায় নাম ফের ওঠেও, তারা আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না। কারণ, ৬ এপ্রিল মধ্যরাতে ভোটার তালিকা ফ্রিজ করা হয়েছে।

মমতা আজ বললেন, 'ওরা ষড়যন্ত্র করেছে ভোট শেষে নামগুলো তুলে দেওয়ার।' (Nadia)
মমতা আজ বললেন, 'ওরা ষড়যন্ত্র করেছে ভোট শেষে নামগুলো তুলে দেওয়ার।' (Nadia)

এই আবহে মমতা আজ বললেন, 'ওরা ষড়যন্ত্র করেছে ভোট শেষে নামগুলো তুলে দেওয়ার। কোনও মেয়ে হয়ত বিয়ে করে অন্য জায়গায় চলে গেছে, তার নাম কেটে দিয়েছে। এভাবেই নাম কেটেছে। এই নামগুলো তুলতে হবে।' সঙ্গে তৃণমূল সুপ্রিমো আবার বলেন, 'আমরা ডিটেনশন ক্যাম্প হতে দেব না।' এরই সঙ্গে মতুয়াবাড়িতে কোন্দল প্রসঙ্গে মমতা বলেন, 'ঠাকুরবাড়িতে ভেদাভেদের রাজনীতি চলছে। আমি বলে রাখছি, এসব করে কোনও লাভ হবে না।'

৬ এপ্রিল রাতেই শেষ সাপ্লিমেন্টারি ভোটার তালিকাটি প্রকাশ করে নির্বাচন কমিশন। বিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন জানাল, সব মিলিয়ে প্রায় ৯০ লাখ নাম বাদ পড়েছে এবারের ভোটার তালিকা থেকে। উল্লেখ্য, বিবেচনাধীন ভোটারদের তালিকায় ছিল ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের নাম। তার মধ্যে থেকে ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩ জনের নাম বাদ পড়েছে। সব মিলিয়ে ৯০ লাখেরও বেশি নাম বাদ পড়ল গোটা এসআইআর প্রক্রিয়ায়।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe