...
...
Next Story

Mamata Banerjee Resignation: 'পদত্যাগ না করায় অভিনন্দন, সাহসী হয়ে স্বাধীনতা ঘোষণা করুন, বাংলাদেশ পাশে থাকবে'

বাংলাদেশি নেতা বলেন, 'সম্মানিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ না করায় এবং সাম্প্রদায়িক বিজেপির কাছে ক্ষমতা হস্তান্তর না করার সাহসী সিদ্ধান্তের জন্য আপনাকে অভিনন্দন জানাচ্ছি।'

Published on: May 7, 2026, 11:43:30 IST
Advertisement

মমতার পদত্যাগ না করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ভিডিয়ো বার্তা বাংলাদেশের মৌলবাদী নেতার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত মেজর বজলুল হুদার ছোট ভাই নুরুল হুদা ডিউক মমতার উদ্দেশে বলেন, তিনি যেন পশ্চিমবঙ্গের স্বাধীনতার ঘোষণা করেন। তিনি নিজের ভিডিয়ো বার্তায় বলেন, 'সম্মানিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ না করায় এবং সাম্প্রদায়িক বিজেপির কাছে ক্ষমতা হস্তান্তর না করার সাহসী সিদ্ধান্তের জন্য আপনাকে অভিনন্দন জানাচ্ছি।'

মমতার পদত্যাগ না করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ভিডিয়ো বার্তা বাংলাদেশের মৌলবাদী নেতার। (REUTERS)
মমতার পদত্যাগ না করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ভিডিয়ো বার্তা বাংলাদেশের মৌলবাদী নেতার। (REUTERS)

বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের চেয়ারম্যান আরও বলেন, 'আরও একটু সাহসী হয়ে দিল্লির শাসনকে প্রত্যাখ্যান করুন এবং পশ্চিমবাংলাকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করুন। বাংলাদেশ স্বাধীনতায় যেভাবে আপনারা সহযোগিতা করেছিলেন, তা আমরা ভুলিনি। আমরা ১৭ কোটি মানুষ এখন আপনাদের সহযোগিতা করব। সমর্থন করব। আপনি সাহস করে স্বাধীনতা ঘোষণা করুন, আপনার পাশে বাংলাদেশ থাকবে। স্বাধীন রাষ্ট্র হিসেবে আপনাদের আমরা স্বীকৃতি দিচ্ছি।'

প্রাক্তন হয়েও পদত্যাগ করেননি। শুধু যে দল হেরেছে, এমনটা নয়, তিনি নিজেও নিজের আসনে হেরেছেন। কালীঘাটে তৃণমূল কংগ্রেস সুপ্রিমোর বাসভবনের বৈঠকে মমতা স্পষ্টভাবে জানিয়ে দেন যে লোকভবনে গিয়ে ইস্তফা দেওয়ার প্রশ্নই ওঠে না। তাঁর কথায়, রাজ্যের রাষ্ট্রপতি শাসন কার্যকর হলে সেটাই হোক। রেকর্ড হয়ে থাকুক সেটা। বরখাস্ত করে দিক। আর সেই দিনটি ইতিহাসে একটি 'কালো দিন' হিসেবে নথিভুক্ত হয়ে থাকুক।

প্রথা অনুযায়ী, ফলাফল নিশ্চিত হলে মুখ্যমন্ত্রী গিয়ে পদত্যাগ করেন। হার, জিত নির্বিশেষে সরকারের মেয়াদ শেষের সময় মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হয়। বিদায়ী মুখ্যমন্ত্রী যদি জয়ী হন, তাহলে তিনি নতুন করে শপথ গ্রহণ করেন। তবে এই ক্ষেত্রে মমতা হেরে গিয়েছেন। উল্লেখ্য, যে দল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে, তাদের আমন্ত্রণ জানাবেন রাজ্যপাল। নয়া সরকার গঠনের আগে পর্যন্ত বিদায়ী মুখ্যমন্ত্রীকে কেয়ারটেকার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার অনুরোধ জানান রাজ্যপাল। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, বিজেপির জয় অনৈতিক। ১০০ আসন চুরি করা হয়েছে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe