২০২৬ ভোটে সদ্য ক্ষমতা হারিয়েছেন। এরপর তাঁর পরিবারের সদস্য তথা তৃণমূলের সাংসদ, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সদ্য সোনারপুরে হেনস্থার শিকার হয়েছেন। এরপর ২ জুন শহরে তৃণমূলের কর্মসূচি হওয়ার কথা। তবে যে কর্মসূচি ছিল তাতে অনুমতি মেলেনি বলে এদিন ফেসবুক লাইভে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিকে, আজই শুভেন্দু অধিকারীর প্রেস কনফারেন্সের পর তৃণমূল তার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাকে বহিষ্কার করে দেয়। এরপর ফেসবুক লাইভে মমতা কারোর নাম না করে বলেন, ‘দল নতুনভাবে তৈরি হবে। … এতদিন ক্ষমতায় আছেন, আজ পার্টি হেরেছে, তাই অন্যদলের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং?' ক্ষোভের সুর চড়া করে মমতা বলেন,' আপনারা ভয় পেয়ে, বা টাকার মোহে, পরিবারের কথায়, সম্পদ রক্ষা করতে তৃণমূল ভাঙার চক্রান্ত করছেন।' এরপর মমতা বলেন, ' আপনারা এই খেলা খেললে, আমি কিন্তু বড় খেলোয়াড়।’
আগামিকাল ২ জুন, তৃণমূলের একটি কর্মসূচির কথা জানা যায়। সেই প্রসঙ্গে মমতা বলেন, ‘আমি কাল মিটিং-এর পারমিশন চেয়েছি, বলেছে করা যাবে না। জাস্ট একটা ধরনা, মানে ১০০ জন লোকও বসতে পারবে না। কোথায়? না.. রানি রাসমনি রোড। আমরা অফিশিয়াল চিঠি দিয়েছি।’ তৃণমূলের ওই কর্মসূচি প্রসঙ্গে মমতা সাফ বলেন,‘আমি স্পষ্ট বলছি, কাল বেলা ১ টা থেকে সলবাইকে বলব আসতে। পুলিশ যদি পারমিশন না দেয়, কোনও দরকার নেই, আমরা চাইনা। রাস্তায় বসব। ধরনাটা হবে। আমাকে যেখানে আটকাবেন সেখানেই বসব। সেটাই ধরনা স্থল। যদি গ্রেফতার করেন, করুন। আমায় বাংলায় গণতান্ত্রিক আন্দোলন করতে না দিলে, দিল্লিতে করব। আমাকে ছেড়ে রাখলে বিপদ, কারণ আমি মাথা নত করিনা। আমায় মেরে ফেলেতে পারেন। কিন্তু কণ্ঠ স্তব্ধ করে দিতে পারেন, দলটাকে ভেঙে দেবেন না।’ তিনি জানিয়েছেন তিনি ২ টোর মধ্যে পৌঁছবেন। মমতা বলেন, ‘মারলে মার খাব।’
দিদি এদিন ফেসবুক লাইভে বলেন, ‘চ্যালেঞ্জ হবে। এই চ্যালেঞ্জে আমরা জিতব, আপনারা হারবেন।’ অভিষেক ও তিনি একই পরিবারের সদস্য ও রাজনীতিতে থাকা প্রসঙ্গে মমতা বলেন,'আমাদের ৫০ জনের পরিবার। আমি শুধু এমএলএ ছিলাম আর অভিষেক এমপি হয়েছে।' সোনারপুর কাণ্ড নিয়ে মমতা বলেন, ‘আমার পরিবারের লোককে তো খুন করতে গিয়েছিলেন, সে ইয়ং ছেলে ফাইট করে বেঁচে গিয়েছে।’ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর সোনারপুরে হামলা নিয়ে দিদি বলেন, ‘.. অভিষেককে যেভাবে আপনারা অ্যাটাক করলেন, যাঁরা বাঁচাতে গেল, তাঁদের অ্যারেস্ট করলেন। বাইরে থেকে আগের দিন নিয়ে আসা হয়েছে অন্য জায়গা থেকে। তার মধ্যে অনেক কাণ্ড রয়েছে, ভিডিয়ো রেকর্ডিংএ তোলা আছে সব, পরে বলব।’
{{/usCountry}}দিদি এদিন ফেসবুক লাইভে বলেন, ‘চ্যালেঞ্জ হবে। এই চ্যালেঞ্জে আমরা জিতব, আপনারা হারবেন।’ অভিষেক ও তিনি একই পরিবারের সদস্য ও রাজনীতিতে থাকা প্রসঙ্গে মমতা বলেন,'আমাদের ৫০ জনের পরিবার। আমি শুধু এমএলএ ছিলাম আর অভিষেক এমপি হয়েছে।' সোনারপুর কাণ্ড নিয়ে মমতা বলেন, ‘আমার পরিবারের লোককে তো খুন করতে গিয়েছিলেন, সে ইয়ং ছেলে ফাইট করে বেঁচে গিয়েছে।’ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর সোনারপুরে হামলা নিয়ে দিদি বলেন, ‘.. অভিষেককে যেভাবে আপনারা অ্যাটাক করলেন, যাঁরা বাঁচাতে গেল, তাঁদের অ্যারেস্ট করলেন। বাইরে থেকে আগের দিন নিয়ে আসা হয়েছে অন্য জায়গা থেকে। তার মধ্যে অনেক কাণ্ড রয়েছে, ভিডিয়ো রেকর্ডিংএ তোলা আছে সব, পরে বলব।’
{{/usCountry}}