প্রয়োজন পড়লে এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে নিজেই সওয়াল করবেন। গঙ্গাসাগর মেলার আবহে সেই ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেছেন, আইনজীবী হিসেবে সওয়াল করবেন না। বরং দরকারে সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষার (এসআইআর) শুনানি প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করবেন। শীর্ষ আদালতের সামনে তুলে ধরবেন যে এসআইআরের শুনানির নামে কীভাবে সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে। কীভাবে তাঁদের হয়রানির মুখে পড়তে হচ্ছে, তাও সুপ্রিম কোর্টে জানাবেন বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।
AI দিয়ে নাম কাটাচ্ছে, তোপ মুখ্যমন্ত্রীর

সোমবার গঙ্গাসাগর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনের পরে এসআইআরের শুনানি প্রক্রিয়া নিয়ে মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনকে আক্রমণ শানান। তিনি বলেন, 'একজন খুনি যদি ল'ইয়ার নাও পায়, তবুও সে নিজেকে ডিফেন্ড করতে পারে। আর ওখানে এআইকে দিয়ে কাটিয়ে দিয়েছে। এআই দেখে ঠিক করছে, পদবিটা কার পালটে গিয়েছে, কার বিয়ে হয়েছে, কোন মেয়েটা শ্বশুরবাড়ি গিয়েছে। এআই দিয়ে বাদ দিয়েছে।'
ভ্যানিশ হয়ে যাবেন….হুংকার মুখ্যমন্ত্রীর
তিনি আরও বলেন, হোয়্যাটসঅ্যাপে নির্বাচন কমিশন চলছে। হোয়্যাটসঅ্যাপটা কিনে নিয়েছে কিনা, কে জানে। ডিরেকশন দেওয়ার ক্ষমতা নেই। হোয়্যাটসঅ্যাপে চলছে নির্বাচন কমিশন। দুঃখের সঙ্গে বলছি যে ভ্যানিশ করে দিচ্ছে মানুষের নাম ভোটার তালিকা থেকে। আমি বলি, মানুষের অধিকার ভ্যানিশ হলে আপনারাও কিন্তু ভ্যানিশ হয়ে যাবেন। এটুকু মাথায় রাখবেন। সবাই নিজের নামটা দয়া করে তুলবেন। তাতে একটু কষ্ট হলে হবে। কিন্তু নিজের অধিকার রক্ষার লড়াই এটা। এ লড়াই বাঁচার লড়াই। এ লড়াইয়ে বাঁচতে হবে।'
'আমি ল'ইয়ার আছি', বললেন মমতা
সেই রেশ ধরে মুখ্যমন্ত্রী বলেন, 'আমরাও আইনের সাহায্য নিচ্ছি। আগামিকাল কোর্ট খুলবে। আমরাও আইনের পথে যাব। এত মানুষের মৃত্যু, এত মানুষকে যেভাবে হেনস্থা করেছে, তার বিরুদ্ধে (আইনের পথে হাঁটব)। প্রয়োজন পড়লে আমি নিজেও সুপ্রিম কোর্টে গিয়ে মানুষের পক্ষে আর্জি জানাব। আমি মানুষের হয়ে কথা বলব। আমি ল'ইয়ার হিসেবে যাব না। আমি ল'ইয়ার আছি। আমি আমি ল'ইয়ার হিসেবে যাব না। আমি একজন সাধারণ নাগরিক হিসেবে মানুষে কথা বলতেই পারি। আমি আমার কথা বলার পারমিশন নেব। আর চোখে আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করব যে তৃণমূল স্তরে কী চলছে। ময়দানে কী চলছে। কীভাবে মানুষকে হেনস্থা করা হচ্ছে।'
{{/usCountry}}সেই রেশ ধরে মুখ্যমন্ত্রী বলেন, 'আমরাও আইনের সাহায্য নিচ্ছি। আগামিকাল কোর্ট খুলবে। আমরাও আইনের পথে যাব। এত মানুষের মৃত্যু, এত মানুষকে যেভাবে হেনস্থা করেছে, তার বিরুদ্ধে (আইনের পথে হাঁটব)। প্রয়োজন পড়লে আমি নিজেও সুপ্রিম কোর্টে গিয়ে মানুষের পক্ষে আর্জি জানাব। আমি মানুষের হয়ে কথা বলব। আমি ল'ইয়ার হিসেবে যাব না। আমি ল'ইয়ার আছি। আমি আমি ল'ইয়ার হিসেবে যাব না। আমি একজন সাধারণ নাগরিক হিসেবে মানুষে কথা বলতেই পারি। আমি আমার কথা বলার পারমিশন নেব। আর চোখে আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করব যে তৃণমূল স্তরে কী চলছে। ময়দানে কী চলছে। কীভাবে মানুষকে হেনস্থা করা হচ্ছে।'
{{/usCountry}}