Mamata Banerjee on Modi: আর মাঝে মাত্র হাতে গোনা দিন! তারপরই বাংলায় প্রথম দফার ভোট। ২৩ এপ্রিল রয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভায় প্রথম দফার ভোটপর্ব। এরই মাঝে গতকাল নরেন্দ্র মোদী ঝাড়গ্রামে সভা সেরে ফেরার পথে রাস্তার ধারের ঝালমুড়ির দোকানে ঝালমুড়ি কিনে খান। সেই ঘটনার ভিডিয়ো বেশ প্রচারের আলোয়! ঘটনা নিয়ে এদিন কটাক্ষ করতে ছাড়েননি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

বীরভূমের মুরারইতে এদিন জনসভার মঞ্চ থেকে চেনা মেজাজে বিজেপি তথা নরেন্দ্র মোদীকে খোঁচা দিতে ছাড়েননি মমতা বন্দ্যোপাধ্যায়। নরেন্দ্র মোদীর, ঝাড়গ্রামে ঝালমুড়ি খাওয়া নিয়ে এদিন মমতা দাবি করেন, প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজিই ওই ঝালমুড়ি তৈরি করেছিল। এছাড়াও ঘটনাকে মমতা ‘নাটকত’ বলে কটাক্ষ করেন। প্রশ্ন তোলেন, সত্যিই কি প্রধানমন্ত্রীর কাছে ১০ টাকা ওভাবে ছিল?
মুরারইয়ের সভা থেকে মমতা বলেন,'দোকানে মাইক ফিট করে, এসপিজি-কে দিয়ে ঝালমুড়ি তৈরি করিয়েছেন। ১০ টাকা কখনও পকেটে থাকে ওঁর? কত নাটক!' এছাড়াও বহু আগে প্রধানমন্ত্রী মোদীর কিছু পোস্টকে টার্গেট করে সেই প্রসঙ্গ তুলে মমতা বলেন,'নির্বাচনের সময় গুহায় বসে থাকেন। কখনও ভোটের সময় বলেন, আমি চা-ওয়ালা। এখন ১০ টাকা বার করে ঝালমুড়ি খাচ্ছেন! বুঝুন! আর যদি তৈরি করা না-ই হবে, তাহলে দোকানে আগে থেকে ক্যামেরা ফিট করা ছিল কী করে? সব নাটক।' একই সঙ্গে তিনি বলছেন, 'মানুষ কি বোঝেনা?'
মুরারই ছাড়াও খড়দহের সভা থেকেও নরেন্দ্র মোদীর ঝালমুড়ি খাওয়াকে ছেড়ে কথা বলেননি মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বাঙালির মাছ খাওয়ার প্রসঙ্গটি তোলেন। মমতা বলেন,' আগে বলতেন চাওয়ালা, এখন বলছেন ঝালমুড়ি খেয়ে দেখি! মাছটা খেয়ে দেখবেন নাকি?' এছাড়াও কেন্দ্রীয় এজেন্সি নিয়েও সরব হন মমতা। তিনি ওই সভা থেকে বলেন, 'ওদের সব এজেন্সির ক্ষমতা বড়, না মানুষের ক্ষমতা বড় আমিও দেখতে চাই।’
{{/usCountry}}মুরারই ছাড়াও খড়দহের সভা থেকেও নরেন্দ্র মোদীর ঝালমুড়ি খাওয়াকে ছেড়ে কথা বলেননি মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বাঙালির মাছ খাওয়ার প্রসঙ্গটি তোলেন। মমতা বলেন,' আগে বলতেন চাওয়ালা, এখন বলছেন ঝালমুড়ি খেয়ে দেখি! মাছটা খেয়ে দেখবেন নাকি?' এছাড়াও কেন্দ্রীয় এজেন্সি নিয়েও সরব হন মমতা। তিনি ওই সভা থেকে বলেন, 'ওদের সব এজেন্সির ক্ষমতা বড়, না মানুষের ক্ষমতা বড় আমিও দেখতে চাই।’
{{/usCountry}}