...
...
Next Story

Abhishek on WB Final Voter List: রিচার জেতানো বিশ্বকাপ ট্রফি বিচারাধীন তাহলে? তোপ অভিষেকের, ৬ মার্চ ধরনায় মমতা

এসআইআরের বিরুদ্ধে পথে নেমেছিলেন। এবার চূড়ান্ত ভোটার তালিকায় (অসম্পূর্ণ এখনও) অসংগতির তুলে পথে নামতে চলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ৬ তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মেট্রো চ্যানেলে এ নিয়ে প্রতিবাদ কর্মসূচি নিয়েছেন।

Published on: Mar 1, 2026, 18:14:34 IST
Advertisement

এসআইআরের বিরুদ্ধে পথে নেমেছিলেন। এবার চূড়ান্ত ভোটার তালিকায় (অসম্পূর্ণ এখনও) অসংগতির তুলে পথে নামতে চলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, '৬ তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মেট্রো চ্যানেলে এ নিয়ে প্রতিবাদ কর্মসূচি নিয়েছেন। তিনি নিজে দুপুর দুটো থেকে অবস্থান-বিক্ষোভ ও ধরনায় বসবেন। তারপর তিনি পরবর্তী কর্মসূচির ঘোষণা করবেন। সেখানে দলের সর্বস্তরের নেতা-কর্মীরা থাকবেন।' সেইসঙ্গে অভিষেক জানিয়েছেন, তৃণমূলের যে নেতা-কর্মীরা দূরে থাকেন, তাঁরা না আসলেও হবে। কারণ এখনও ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষার (এসআইআর) কাজ চলছে। কিন্তু যাঁরা কলকাতা ও কলকাতার পার্শ্বর্বর্তী অঞ্চলে থাকেন, তাঁদের ধরনা কর্মসূচিতে যোগ দিতে বলেছেন অভিষেক।

রিচা ঘোষের জেতানো বিশ্বকাপ ট্রফিও বিচারাধীন তালিকায়?

মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

আর অভিষেক সেই ধরনা কর্মসূচির ঘোষণা করেছেন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরে। সেই তালিকা অবশ্য এখনও অসম্পূর্ণ হয়নি। বাদ যেতে পারে আরও নাম। তারইমধ্যে বিচারাধীন তালিকায় ভারতের তারকা রিচা ঘোষের নাম থাকায় চূড়ান্ত উষ্মাপ্রকাশ করেছেন অভিষেক। তিনি প্রশ্ন তোলেন, ৫০ ওভারের বিশ্বকাপ জেতানোর ক্ষেত্রে রিচার এত অবদান ছিল। আর তাঁকেই বিচারাধীন তালিকায় রাখা হল। তাহলে বিশ্বকাপও কি বিচারাধীন তালিকায় থাকবে?

বিজেপির আসন নেমে যাবে ৫০-র নীচে, দাবি অভিষেকের

তারইমধ্যে অভিষেক দাবি করেছেন, এসআইআর এবং ভোটার তালিকা নিয়ে চক্রান্ত করেও কোনও লাভ হবে না বিজেপির। এত কিছু করেও পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির আসন সংখ্যা ৫০-র নীচে নেমে যাবে বলে দাবি করেছেন অভিষেক। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দাবি করেছেন, এসআইআর করা হোক বা এফআইআর - ২০২৬ সালে বিজেপির আসন সংখ্যা ৫০-র নীচে নেমে যাবে। এক বছর আগেই সেটাই বলেছিলেন। এখনও সেটাই বলছেন বলে দাবি করেছেন অভিষেক।

পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe