...
...
Next Story

Mamata Banerjee: 'অসুস্থ মাকে ছেড়ে চলে যাবেন?' তৃণমূলের বিদ্রোহী বিধায়কদের দলে টানতে আর্তি মমতার

মমতা বলেন, 'কেউ কেউ নিজেকে বাঁচাতে, পরিবারকে বাঁচাতে বেইমানি করেছে। কিন্তু মা আপনাকে মানুষ করল, আর আজ যখন মা অসুস্থ, তখন তাঁকে ছেড়ে চলে যাবেন? যাঁদের এখনও সুবুদ্ধি আছে, তাঁরা ফিরে আসুন।'

Published on: Jun 26, 2026, 09:52:37 IST
Advertisement

দলীয় ভাঙন এবং রাজনৈতিক অস্থিরতার আবহে এবার বিদ্রোহী নেতা-বিধায়কদের বিরুদ্ধে সরাসরি মুখ খুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কর্মীদের উদ্দেশে দেওয়া এক বার্তায় তিনি স্পষ্ট জানিয়ে দেন, দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে তার কোনও ক্ষমা নেই। একই সঙ্গে নাম না করেই বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ করেন তিনি। তবে বিদ্রোহীদের একাংশের জন্য ফেরার দরজাও খোলা রয়েছে বলেও ইঙ্গিত দিয়েছেন তৃণমূল নেত্রী।

Kolkata: TMC chairperson Mamata Banerjee takes part in a protest march against hawker eviction without rehabilitation, in Kolkata, on June 17 (PTI) (HT_PRINT)
Kolkata: TMC chairperson Mamata Banerjee takes part in a protest march against hawker eviction without rehabilitation, in Kolkata, on June 17 (PTI) (HT_PRINT)

বৃহস্পতিবার উত্তর কলকাতা তৃণমূলের জেলা সভাপতি কুণাল ঘোষের উদ্যোগে রামমোহন লাইব্রেরিতে একটি কর্মিসভার আয়োজন করা হয়। সেখানেই ফোনের মাধ্যমে দলীয় কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাম্প্রতিক সময়ে দলের একাংশের বিদ্রোহ, নতুন তৃণমূল ব্লক গঠন এবং বিধায়ক-সাংসদদের দলবদলের প্রসঙ্গ তুলে তিনি বলেন, যাঁরা দলের ত্যাগ ও সংগ্রামের সুফল ভোগ করে আজ অন্য দলে নাম লিখিয়েছেন, তাঁদের মানুষ কোনওদিন ক্ষমা করবে না।

মমতা বলেন, 'আজ যাঁদের ত্যাগের দামে অনেকেই ক্ষমতায় পৌঁছেছেন, তাঁরাই এখন নিজেদের এবং পরিবারের স্বার্থে অন্য দলে চলে যাচ্ছেন। বিশ্বাসঘাতকদের কোনও ক্ষমা নেই। আগামী দিনে জনগণই তাঁদের কাছে জবাব চাইবে।' এরপর নাম না করেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন তিনি। মমতার বক্তব্য, 'বিজেপি স্পনসর্ড সিপিএমের নেতা। তবে সিপিএম একটা ভালো কাজ করেছিল, ওকে বহিষ্কার করেছিল।' তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

সাম্প্রতিক সময়ে তৃণমূলের একাধিক বিধায়ক ও সাংসদের অবস্থান নিয়ে রাজনৈতিক মহলে নানা জল্পনা চলছে। দলীয় ভাঙন, নতুন পরিষদীয় ব্লক গঠন এবং নেতৃত্ব নিয়ে বিতর্কের মধ্যেই মমতার এই বক্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, একদিকে দলীয় কর্মীদের মনোবল চাঙা করা, অন্যদিকে বিদ্রোহীদের উদ্দেশে কঠোর বার্তা এবং একই সঙ্গে প্রত্যাবর্তনের সুযোগ—এই তিনটি দিকই তাঁর বক্তব্যে স্পষ্টভাবে উঠে এসেছে। এখন বিদ্রোহী শিবির এই বার্তার কী জবাব দেয়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe