...
...
Next Story

Mamata Writes to EC: অনেক সময়ই ‘জারি করা নির্দেশ পরস্পরবিরোধী..’, SIR নিয়ে ফের ECকে কড়া চিঠি মমতার

এই নিয়ে তৃতীয়বার এসআইআর নিয়ে জ্ঞানেশ কুমারকে চিঠি লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Published on: Jan 4, 2026, 20:08:06 IST
By
Prefer HTon Google
Advertisement

রাজ্যজুড়ে চলছে বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া বা এসআইআর। শুরু হয়ে গিয়েছে তার শুনানি পর্ব। তারই মাঝে এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক কড়া চিঠি লিখেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে। চিঠিতে একাধিক অভিযোগ তোলেন মমতা।

SIR নিয়ে ফের ECকে কড়া চিঠি মমতার  (ANI Photo) (Utpal Sarkar)
SIR নিয়ে ফের ECকে কড়া চিঠি মমতার (ANI Photo) (Utpal Sarkar)

এর আগে ২০ নভেম্বর ২০২৫, ২ ডিসেম্বর ২০২৫ সালে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি পাঠানোর কথা উল্লেখ করে মমতচা বন্দ্যোপাধ্যায়ের তরফে এই তৃতীয় চিঠিতে কমিশনের বিরুদ্ধে একাধিক অবিযোগ তোলেন মমতা। চিঠিতে মমতা অভিযোগ তোলেন, খুবই তাড়াহুড়ো করে এই গোটা প্রক্রিয়া চলছে। সেক্ষেত্রে পর্যাপ্ত গ্রাউন্ড ওয়ার্কের অভাব রয়েছে বলে অভিযোগ তোলেন মমতা। রাজ্যের মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, ‘অযথা তাড়াহুড়ো’ এবং ‘পর্যাপ্ত ভিত্তির অভাব’ গুরুতর ত্রুটির সৃষ্টি করেছে, যার মধ্যে রয়েছে ত্রুটিপূর্ণ আইটি সিস্টেম, অসঙ্গত নির্দেশাবলী এবং অনুশীলনের দায়িত্বে নিযুক্ত কর্মকর্তাদের অপর্যাপ্ত প্রশিক্ষণ।

চিঠিতে মমতা লিখেছেন, ‘এই সংবেদনশীল সাংবিধানিক দায়িত্বে নিযুক্ত কর্মকর্তাদের যথাযথ বা অভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়নি... সময়ে সময়ে জারি করা নির্দেশাবলী অসঙ্গত এবং অনেক সময় পরস্পরবিরোধী, এবং ভারতের নির্বাচন কমিশন (ECI) এবং এর রাজ্য-স্তরের কর্মকর্তাদের পক্ষ থেকে স্পষ্টতা এবং পরিকল্পনার সম্পূর্ণ অভাব রয়েছে।’ চিঠিতে মমতা একাধিক অভিযোগ তোলার পর লেখেন,'পূর্বোক্ত বিষয়গুলির পরিপ্রেক্ষিতে, আমি আপনাকে দৃঢ়ভাবে অনুরোধ করছি যে আপনি অবিলম্বে ত্রুটিগুলি সমাধান করুন এবং সংশোধন করুন, ত্রুটিগুলি সমাধান করুন এবং প্রয়োজনীয় সংশোধন করুন।' পাশাপাশি হিয়ারিং নিয়েও সরব হন মমতা। তিনি লেখেন, 'ভোটারদের নির্দিষ্ট কারণ না-জানিয়েই শুনানিতে ডাকা হচ্ছে। এর ফলে কোনও কারণ ছাড়়াই ভোটারদের মনে ভয় তৈরি হচ্ছে এবং তাঁরা হেনস্থার শিকার হচ্ছেন।' হিয়ারিংএর সময় বিএলএ-দের ঢুকতে না দেওয়ার নিয়ম নিয়েও সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি লিখছেন,'এনুমারেশন পর্বে (বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম জমা দেওয়া এবং নেওয়া) বিএলএ-রা সক্রিয় ভাবে অংশ নিয়েছিলেন।' এরই সঙ্গে তিনি লেখেন,' অবাক করা বিষয়, শুনানি প্রক্রিয়ায় তাঁদের প্রবেশাধিকার দেওয়া হল না।'

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe