...
...
Next Story

Mamata's message to BLAs and on SIR: বক্তৃতার সময় বন্ধ হল মাইক, রেগে গেলেন মমতা, BLA-দের দিলেন কী বার্তা?

বিএলএ-দের উদ্দেশে মমতার বার্তা, সব ভোটারের বাড়িতে ফের যেতে হবে। যে সব ভোটারদের নাম বাদ পড়েছে, তাদের ফর্ম ৬ ভরিয়ে তা ইআরওদের জমা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে বিএলএ-দের ওপর। এছাড়া আনম্যাপড ভোটাররা শুনানির নোটিশ পেয়েছেন কি না, এবং তাঁদের কাছে উল্লেখিত ১১টি নথির যেকোনও একটি আছে কি না, তা দেখতে হবে।

Published on: Dec 22, 2025, 14:57:36 IST
By
Prefer HTon Google
Advertisement

আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিএলএদের উদ্দেশে বক্তৃতা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই বক্তৃতা চলাকালীনই আচমকা তাঁর হাতে থাকা মাইক বন্ধ হয়ে যায়। এর জেরে তিনি রেগে গিয়েছিলেন। তখন মমতাকে বলতে শোনা যায়, 'মাইক কাজ করে না কেন ইন্ডোরের? এটা আপনাদের দায়িত্ব। পুলিশ কী করে? দেখে না কেন? পার্টির লোক যারা থাকেন তারাই বা কেন সাহায্য করবেন না? এটা অন্তর্ঘাত হচ্ছে না তো? প্রত্যেক দিন এই সমস্যা কেন হবে? আমি কিন্তু এবার অ্যাকশন নেব।' এদিকে আজকে বিএলএ-দের একগুচ্ছ পদক্ষেপ করতে বললেন মমতা।

বিএলএ-দের উদ্দেশে মমতার বার্তা, সব ভোটারের বাড়িতে ফের যেতে হবে। (Hindustan Times)
বিএলএ-দের উদ্দেশে মমতার বার্তা, সব ভোটারের বাড়িতে ফের যেতে হবে। (Hindustan Times)

আজ দলের বিএলএ-দের উদ্দেশে মমতার বার্তা, সব ভোটারের বাড়িতে ফের যেতে হবে বিএলএ-দের। এদিকে যে সব ভোটারদের নাম বাদ পড়েছে, তাদের ফর্ম ৬ ভরিয়ে তা ইআরওদের কাছে জমা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে বিএলএ-দের ওপর। এছাড়া আনম্যাপড ভোটাররা শুনানির নোটিশ পেয়েছেন কি না, এবং তাঁদের কাছে উল্লেখিত ১১টি নথির যেকোনও একটি আছে কি না, তা দেখতে বলা হয়েছে বিএলএদের। এদিকে সেই ১১টি নথির কোনওটি যদি না থাকে, সেই ক্ষেত্রে সংশ্লিষ্ট ভোটারের হয়ে স্থায়ী বাসস্থান শংসাপত্র, তফসিলি জাতি-উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির শংসাপত্র আবেদন করার জন্য বিএলএ-দের সাহায্য করতে বলা হয়েছে। এর জন্য হেল্প ডেস্ক চালু করতে বলা হয়েছে।

এদিকে যে ব ভোটারের ক্ষেত্রে বাবা-ছেলের বয়সে যুক্তিগত অসামঞ্জস্য দেখা গিয়েছে, সেই সব ক্ষেত্রে ভোটারা যাতে হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে বলা হয়েছে বিএলএ-দের। এদিকে মমতা অভিযোগ করেন, খসড়া তালিকাতে নাকি অনেক 'বাইরের লোকের' নাম ঢুকেছে। এদিকে ভোটের জন্য অন্য় রাজ্য থেকে যাঁরা আসছেন, নাম তুলছেন, তাঁদের উপরেও বিএলএ-দের নজর রাখার নির্দেশ দিয়েছেন মমতা। নথি নিয়ে কমিশনের কড়াকড়ি প্রসঙ্গে আজ মমতা বলেন, 'কতজন স্কুলে পড়ত? সার্টিফিকেট কতজনের আছে? আমার মা-বাবার জন্ম বাড়িতে। তাঁদেরও নেই। নরেন্দ্র মোদী, অমিত শাহ পারবেন? ফেক, ডুপ্লিকেট সার্টিফিকেট বানিয়েছে। একটা ডুপ্লিকেট, ফেক বানাতে এক সেকেন্ড লাগে। কিন্তু আমরা তো ডুপ্লিকেট বানাব না। বড়দিন আসছে, আমরা কেক বানাব। সেই কেক খেয়ে তোমাদের হজম করব। ১৮ বছরে ভোটাধিকার এসেছে রাজীব গান্ধীর সময়। আগে ভোটাধিকার মিলত ২১ বছরে। এ সব যদি হিসাব করেন, তাহলে মা-বাবার সার্টিফিকেট পাবেন কী করে?'

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe