...
...
Next Story

'মমতার যে ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি রয়েছে, সেটা ঠিক না… স্বাধীন রাজনৈতিক নেতৃত্ব গঠন করা উচিত মুসলিমদের'

Owaisi on Mamata: ওয়াইসি অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেস 'নরম হিন্দুত্ব' গ্রহণ করেছে। এআইএমআইএম নেতা বলেন, ‘মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার এবং তাদের নিজস্ব রাজনৈতিক নেতৃত্ব গঠনের সময় এসেছে। তাঁরা যাতে অন্তত তাঁদের অবহেলার বিষয়টি উত্থাপন করতে পারেন, এর জন্য একটি কণ্ঠস্বর পাওয়া উচিত তাদের।’

Published on: May 06, 2026 09:41 AM IST
Advertisement

Owaisi on Mamata: দীর্ঘ দেড় দশক ক্ষমতায় থাকার পরে ভরাডুবি হয়েছে তৃণমূলের। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ভবানীপুরে হেরেছেন। ভোটের অঙ্কে বিশ্লেষকদের অনুমান, মেরুকরণের সমীকরণেই ভোট হয়েছে বঙ্গে। অধিকাংশ হিন্দু ভোট গিয়েছে বিজেপির দিকে। তবে এবার মমতার কপালে চিন্তার ভাঁজ ফেলে মুসলিম ভোটে ভাঙন ধরেছে। হুমায়ুন কবীর দুটি আসন থেকে জয়ী হয়েছেন। মুসলিম অধ্যুষিত ২টি আসনে কংগ্রেস জিতেছে, একটিতে বাম জিতেছে। আবার ভাঙড়ে তৃণমূলের শওকত মোল্লাকে হারিয়ে জয়ী হয়েছেন নওশাদ সিদ্দিকি। এই আবহে এবার মমতাকে তোপ দাগলেন হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি।

ওয়াইসি অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেস 'নরম হিন্দুত্ব' গ্রহণ করেছে। (HT_PRINT)
ওয়াইসি অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেস 'নরম হিন্দুত্ব' গ্রহণ করেছে। (HT_PRINT)

ওয়াইসি অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেস 'নরম হিন্দুত্ব' গ্রহণ করেছে। অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি মুসলমানদের একটি স্বাধীন রাজনৈতিক নেতৃত্ব গঠনের আহ্বান জানান। ওয়েইসি বলেন, পশ্চিমবঙ্গের বাইরে মমতার যে ধর্মনিরপেক্ষ-উদার ভাবমূর্তি রয়েছে, সেটা ভুল। মমতা মুসলিমদের শুধুমাত্র ভোটব্যাঙ্ক হিসেবে দেখেছেন, নাগরিক হিসেবে নয়। বাংলা দেশের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতির রাজ্য। তবে মাথা পিছু আয়ের নিরিখে বাংলা ২৫ নম্বরে। বাংলার মালদা এবং মুর্শিদাবাদ থেকে বিপুল সংখ্যক মানুষ পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে কাজ করতে যান।'

হায়দরাবাদের সাংসদের কথায়, 'তথাকথিত' ধর্মনিরপেক্ষ দলগুলি বিজেপির সম্প্রসারণ থামাতে পারবে না। পশ্চিমবঙ্গের নির্বাচনের আগে এসআইআর এবং 'মুসলমানদের উপর নির্যাতন'-এর কারণে হেরেছে তৃণমূল কংগ্রেস। তিনি দাবি করেন, দিল্লির আম আদমি পার্টি, মহারাষ্ট্রে শিবসেনা, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি এবং পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস অতীতে 'নরম হিন্দুত্ব গ্রহণ' করার চেষ্টা করেছিল। তিনি আরও বলেন, 'মুসলমানদের উচিত একটি স্বাধীন রাজনৈতিক নেতৃত্ব তৈরির চেষ্টা করা।'

উল্লেখ্য, এবারের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে এআইএমআইএম লড়েছিল ১২টি আসনে। প্রাথমিক ভাবে তারা হুমায়ুনের সঙ্গে জোট বাঁধলেও পরে তা ভেঙে দেয়। হুমায়ুনের সঙ্গে বিজেপির আঁতাতের অভিযোগ উঠতেই ওয়াইসি জোট ভাঙেন। এই আবহে একা লড়ে বাংলায় সেভাবে দাগ কাটতে পারেনি ওয়াইসির দল। এই আবহে মমতার হারে নতুন করে সংখ্যালঘু ভোটকে একজোট করে বাংলার রাজনীতিতে প্রবেশ করার চেষ্টা করছেন ওয়াইসি।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe