Mamata Personal Security Row: মমতার 'বায়না' শুনল না সরকার! সামনে PSO-দের ‘আসল’ কারণ, শুভেন্দুকে বার্তা কুণালের

Mamata Personal Security Row: মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘বায়না’ শুনল না শুভেন্দু অধিকারীর সরকার। যিনি ক্ষমতায় আসার পরে স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন যে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেড-প্লাস সিকিউরিটি দিতে হবে। ঠিক কী হল?

Published on: Jun 18, 2026, 07:59:12 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Mamata Personal Security Row: প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা তুলে নেওয়া হয়নি বা কমিয়ে দেওয়া হয়নি। এতদিন যাঁরা ব্যক্তিগত নিরাপত্তারক্ষী (পিএসও) ছিলেন, নিয়ম মেনে তাঁদের পরিবর্তে অন্য অফিসারদের দায়িত্বে আনা হয়েছে বলে সূত্রের খবর। ওই মহলের তরফে দাবি করা হয়েছে, রেলমন্ত্রী থাকার সময় মমতাকে পাঁচজন ব্যক্তিগত নিরাপত্তারক্ষী দেওয়া হয়েছিল। ওই অফিসাররা আদতে আরপিএফের সদস্য ছিলেন। ২০১১ সালে মমতা মুখ্যমন্ত্রী হওয়ার পরে তাঁদের রাজ্য পুলিশে নিয়ে নেওয়া হয়েছিল। কিন্তু সম্প্রতি তাঁদের নিজেদের ইউনিটে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরিবর্তে কলকাতা পুলিশের তরফে তিন নয়া অফিসারকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তারক্ষী হিসেবে পাঠানো হয়েছে বলে সূত্রের খবর।

কলকাতার রাস্তায় মমতা বন্দ্যোপাধ্যায়। (ছবি সৌজন্যে রয়টার্স)
কলকাতার রাস্তায় মমতা বন্দ্যোপাধ্যায়। (ছবি সৌজন্যে রয়টার্স)

ডেরেকের দাবি ও হইচই কালীঘাটে

আর সেই পুরো বিষয়টির সূত্রপাত হয় বুধবার সন্ধ্যা-রাতে। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ ডেরেক ও’ব্রায়েন দাবি করেন, দু'দশক ধরে যাঁরা মমতার ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে ছিলেন, তাঁদের আচমকা সরিয়ে দেওয়া হয়েছে। সেই বিষয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কিছু জানানো হয়নি। পরিবর্তে অপরিচিত তিন অফিসারকে মমতার নিরাপত্তার দায়িত্বে আনা হয়েছে বলে দাবি করেছেন ডেরেক।

আরও পড়ুন: Kolkata Tram Service Latest Update: অস্ট্রেলিয়ার মতো আধুনিক ট্রাম চলবে কলকাতায়? বিদেশ থেকে আনার পরিকল্পনা রাজ্যের

তৃণমূলের রাজ্যসভার সাংসদ দাবি করেন, হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মমতার বাসভবনের সামনে পর্যাপ্ত নিরাপত্তার অভাব রয়েছে। সেই রেশ ধরে রাতে সেখানে জড়ো হন তৃণমূলের কয়েকজন কর্মী-নেতা। তাঁরা দাবি করেন, বিনা নোটিশে যে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদের সরিয়ে নেওয়া হল, সেটা মোটেও কাম্য নয়। যদি দরকার হয়, তাহলে তাঁরাই দিন-রাত মমতার বাড়ির সামনে পাহারা দেবেন বলেও দাবি করেন তৃণমূলের নেতা-কর্মীরা।

আরও পড়ুন: Singapore-based company in Bengal: বাংলায় লগ্নি করতে চাই, বলল সিঙ্গাপুরের সংস্থা, নিজে থেকেই যোগাযোগ ৪২ শিল্পপতির

শুভেন্দুকে বিশেষ অনুরোধ কুণালের

একইসুরে বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ বলেন, ‘মাননীয়া প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে যা ঘটল, তা দুর্ভাগ্যজনক ও অনভিপ্রেত। বাড়ি কার্যত নিরাপত্তাহীন। দীর্ঘদিনের নিরাপত্তাকর্মীদের সরানো হয়েছে নেত্রীর মতো উচ্চতার ভিআইপিকে না জানিয়ে। পুলিশ প্রশাসনের যে পর্যায়েই এই সিদ্ধান্ত হোক, প্রতিবাদ করে পুনর্বিবেচনার দাবি রাখছি। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অনুরোধ, নেত্রীর দীর্ঘদিনের দুই পিএসও স্বরূপ গোস্বামী, কুসুম দ্বিবেদী ফিরিয়ে আনার পাশাপাশি পুরোনো সিস্টেম আবার কার্যকর করুক সরকার। আপনি বিষয়টা দেখুন।’

আরও পড়ুন: Swarup Biswas Latest Update: ক্লাবে একা আসুন, ৮০ লাখ দিন, ফুটপাতে দোকান দিতে চাওয়ায় মহিলাকে ‘অফার’ স্বরূপের

নিয়ম মেনেই পদক্ষেপ, দাবি সূত্রের

পুরো বিষয়টি নিয়ে নবান্নের তরফে সরকারিভাবে কোনও মন্তব্য করা না হলেও সূত্রের খবর, যা করা হয়েছে, নিয়ম মেনেই হয়েছে। মমতাকে যেরকম জেড-প্লাস সিকিউরিটি দেওয়া হয়, এখনও সেটাই বহাল থাকছে। শুধু দু'দশকের পুরনো নিরাপত্তারক্ষীদের রেখে দেওয়ার যে ‘আবদার’ করেছেন মমতারা, সেটা রাখা হয়নি বলে সূত্রের খবর।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More