...
...
Next Story

Mamata on Maldah SIR Protest: এসআইআর বিক্ষোভের নামে তাণ্ডব, 'আর কত অপমানিত হব?', কী বার্তা দিলেন মমতা?

সাগরদিঘি থেকে মমতা বলেন, ‘দয়া করে প্ররোচনায় পা দেবেন না। লড়াইটা শান্তিপূর্ণ করতে হবে। বিজেপি কয়েকজনকে টাকা দিয়ে আপনাদের উত্তেজিত করল, রাস্তা অবরোধ করল, বিচারকদের ঘেরাও করল। আজ সুপ্রিম কোর্ট ঠিক বলেছে। বিজেপির এটা গেমপ্ল্যান। এখানে নির্বাচন বাতিল করে রাষ্ট্রপতি শাসন জারি করতেই চাইছে বিজেপি।’

Published on: Apr 2, 2026, 12:48:33 IST
Advertisement

এসআইআরে নাম না থাকা ভোটাররা ঘেরাও করেছিলেন বিচারকদের। সেই ঘটনায় এবার বিজেপির দিকে আঙুল তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরই সঙ্গে আসাদউদ্দিন ওয়াইসি এবং হুমায়ুন কবিরের নাম না নিয়েও তোপ দেগেছেন মমতা। এই আবহে কারও 'প্ররোচনায়' পা না দেওয়ার জন্য আবেদন করেন তৃণমূল সুপ্রিমো। আজ সাগরদিঘি থেকে মমতা বলেন, 'দয়া করে প্ররোচনায় পা দেবেন না। লড়াইটা শান্তিপূর্ণ করতে হবে। বিজেপি কয়েকজনকে টাকা দিয়ে আপনাদের উত্তেজিত করল, রাস্তা অবরোধ করল, বিচারকদের ঘেরাও করল। আজ সুপ্রিম কোর্ট ঠিক বলেছে। বিজেপির এটা গেমপ্ল্যান। এখানে নির্বাচন বাতিল করে রাষ্ট্রপতি শাসন জারি করতেই চাইছে বিজেপি। আপনারা কি জানেন না, যাঁরা আন্দোলন করেছে তাঁদের বিরুদ্ধে সিবিআই করেছে, এনআইএ করেছে।'

Bishnupur: West Bengal Chief Minister Mamata Banerjee speaks during a public meeting in support of Trinamool Congress candidates from Bankura's Bishnupur organisational district ahead of the state assembly elections, in Bishnupur, Tuesday, March 31, 2026. (PTI Photo)(PTI03_31_2026_000217B) (PTI)
Bishnupur: West Bengal Chief Minister Mamata Banerjee speaks during a public meeting in support of Trinamool Congress candidates from Bankura's Bishnupur organisational district ahead of the state assembly elections, in Bishnupur, Tuesday, March 31, 2026. (PTI Photo)(PTI03_31_2026_000217B) (PTI)

এরপর এআইএমআইএম এবং হুমায়ুনের জোটকে তোপ দেগে মমতা বলেন, 'হায়দরাবাদ থেকে কেউ উড়ে এল আর বিজেপি কটা গদ্দারকে টাকা দিয়ে আপনাদের উত্তেজিত করল, আপনাদের দিয়ে রাস্তা অবরোধ করল, বিচারকদের ঘেরাও করল। ফলাফলটা কী হল? যদি আমার উপর বিশ্বাস থাকে, তা হলে দয়া করে উত্তেজনায় পা দেবেন না। রক্ষা করুন বাংলাকে। মুর্শিদাবাদকে রক্ষা করুন। নিজেদের অধিকার রক্ষা করুন। আমি তো বলেছি আপনাদের, কাউকে আমি বার করতে দেব না। কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না।'

এরপর নির্বাচন কমিশনের দিকেও আঙুল তোলেন মমতা। তিনি অভিযোগ করেন, বিচারকদের নিরাপত্তা দিতে পারেনি কমিশন। এরপর এসআইআর বিক্ষোভকারীদের উদ্দেশে মমতা আরও বলেন, 'আপনাদের ক্ষোভ ন্যায্য। কিন্তু তাই বলে আইন হাতে তুলে নেবেন না। লড়াইয়ের রাস্তাটা বন্ধ করে দেবেন না। রাজ্যের বদনাম হয়েছে। নতুন মুখ্যসচিব সামলাতে পারেননি। আপনারা চান আমি অপমানিত হই? আর কত অপমানিত হব? আপনারা চান বিজেপির হাতে বাংলাটাকে তুলে দিতে? তা হলে আমায় কথা দিন, শান্ত থাকবেন। কাকে কান নিয়ে গিয়েছে বলে দৌড়োবেন না। কারণ ওটা বিজেপির কাক।'

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe