...
...
Next Story

Mamata Banerjee latest: চন্দ্রিমার পদ ছাড়ার দিনে মমতার বড় ঘোষণা,দলীয় সভানেত্রী পদে দিদি!মদন, কুণালকে নতুন পদ

কী কী বললেন মমতা?

Published on: Jul 4, 2026, 19:11:48 IST
Advertisement

চন্দ্রিমা ভট্টাচার্য তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা দেওয়ার কয়েক ঘণ্টা পরই ফেসবুক লাইভে আসেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কালীঘাট তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যপাধ্যায়। এদিনের লাইভ থেকে স্বভাবসিদ্ধভাবে তিনি তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়।

চন্দ্রিমার পদ ছাড়ার দিনে মমতার বড় ঘোষণা,দলীয় সভানেত্রী পদে দিদি!মদন, কুণালকে.. (Mamata Banerjee's social media p)
চন্দ্রিমার পদ ছাড়ার দিনে মমতার বড় ঘোষণা,দলীয় সভানেত্রী পদে দিদি!মদন, কুণালকে.. (Mamata Banerjee's social media p)

এদিন মমতা বলেন,'আমি চেয়ারপার্সন হিসেবে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসটা দেখব, স্টেট তৃণমূল কংগ্রেসও দেখব। এখন আর অন্য কোনও কাজ নেই। এখন এই দলের কাজটাই ভালো করে করব। আমি প্রতিদিন কর্মীদের সঙ্গে দেখা করি। সুতরাং এখন দলটাকে আরও করে দেখব।' এছাড়াও তিনি জানান, দলের আরও দুই সাধারণ সম্পাদক হচ্ছেন বিধায়ক মদন মিত্র ও কুণাল ঘোষ। সামনেই ২১ জুলাই। তৃণমূলের ২১ জুলাই সভা কোথায় হবে, তা নিয়ে রয়েছে বহু জল্পনা। সেই জল্পনার মাঝে মমতা বলেন, তাঁরা সভার স্থানের জন্য আবেদন করেছেন, এই বিষয়ে জানতে পারলেই তিনি কর্মীদের স্থান জানিয়ে দেবেন।

এদিকে, তৃণমূলের অফিস নিয়ে যখন রাজনৈতিক মহলে জোর চর্চা, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও উঠে এল সেই প্রসঙ্গ। মমতা বলেন,' আমার অফিসটাই, ৩০ বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটটাই তৃণমূল কংগ্রেসের অফিস হিসেবে রয়েছে। আজও রয়েছে। ভবিষ্যতেও করবে।' মমতা বলেন, মেট্রোপলিটন বাইপাসের যে অফিসে যে অফিসে তালা লাগানো হয়েছে, সেটি ভাড়া নেওয়া ছিল। এমন দাবি করে, সেই সংক্রান্ত এক নথি তাঁর কাছে রয়েছে বলেও, সেই নথি ক্যামেরার সামনে তুলে ধরেন মমতা।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks