...
...
Next Story

Mamata on JU: যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে মোদীকে পাল্টা মমতার!PMর গঙ্গাসফর ইস্যুতে দিদি বললেন,‘যমুনায় ডুব দিয়ে আসুন’

Mamata on Modi's comment on JU:মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,' আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের যে ভাষায় আক্রমণ করেছেন… আমি মনে করি ছাত্র সমাজ যুব সমাজের প্রতিবাদ করা উচিত। আমাদের ছাত্র ছাত্রীরা আমাদের গর্ব। আমাদের যুবক-যুবতীরা আমাদের গর্ব।'

Published on: Apr 24, 2026 06:26 PM IST
Advertisement

বঙ্গ ভোটের দ্বিতীয় দফার ভোটপর্বের আগে প্রচারের সূর্য কার্যত মধ্য-গগনে। রাজ্যে শুক্রবার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহদের পর পর ঝোড়ো সভা সম্পন্ন হয়েছে। এদিকে, বেলা গড়াতেই হাওড়ার সভায় যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সকালে বারুইপুরের সভা থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে সরব হন নরেন্দ্র মোদী। দুপুর গড়াতেই তার পাল্টা জবাব দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও শুক্রের সকালে নরেন্দ্র মোদীর গঙ্গায় নৌকায় ভ্রমণ নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি মমতা বন্দ্যোপাধ্যায়।

JU নিয়ে মোদীকে পাল্টা মমতার!গঙ্গাবিহার ইস্যুতে দিদি বললেন,‘যমুনায় ডুব দিয়ে আসুন’.  (Photo by Samir Jana/ Hindustan Times) (Hindustan Times)
JU নিয়ে মোদীকে পাল্টা মমতার!গঙ্গাবিহার ইস্যুতে দিদি বললেন,‘যমুনায় ডুব দিয়ে আসুন’. (Photo by Samir Jana/ Hindustan Times) (Hindustan Times)

যাদবপুর বিশ্ববিদ্যালয় ইস্যুতে নরেন্দ্র মোদীর মন্তব্যের পর শুক্রবার হাওড়ার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,' আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের যে ভাষায় আক্রমণ করেছেন… আমি মনে করি ছাত্র সমাজ যুব সমাজের প্রতিবাদ করা উচিত। আমাদের ছাত্র ছাত্রীরা আমাদের গর্ব। আমাদের যুবক-যুবতীরা আমাদের গর্ব। বলছে ওখানে নাকি নৈরাজ্য চলছে। এক পয়সাও যাদবপুর বিশ্ববিদ্যালয়কে দিয়েছ? তুমি কি জানো, যাদবপুর বিশ্বিবদ্যালয় নম্বর ১ ব়্যাঙ্কে আছে।' এক্ষেত্রে মমতার ভাষণে সেন্ট জিভিয়ার্স, প্রেসিডেন্সির প্রসঙ্গও আসে।

এছাড়াও নরেন্দ্র মোদীর এদিন সকালে গঙ্গাবক্ষে নৌকায় চড়ে সফর করার ঘটনা নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি মমতা। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো বলেন,'আজকে নাকি উনি নৌকাবিহার করেছেন! আমি বলি.. বাংলার গঙ্গা আর দিল্লির যমুনা মিলিয়ে নিন। বাংলার গঙ্গা পরিষ্কার। তাই নৌকাবিহার করে হাওয়া খেয়েছেন সকালবেলায়। এটা ভোটের রাজনীতি!' মমতা একইসঙ্গে বলেন,'চ্যালেঞ্জ করছি, গঙ্গায় নৌকাবিহার করেছেন, ভালো করেছেন। আপনাকে স্বাগত। আমিও যাই চন্দননগরে পুজোর সময় গঙ্গাবিহার করতে করতে। আমি গঙ্গাসাগরেও যাই।'

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe