...
...
Next Story

New CS Manoj Agarwal: জল্পনাতেই সিলমোহর! CM-র প্রথম বৈঠকে যোগ, বাংলার নতুন মুখ্যসচিব মনোজ আগরওয়াল

New CS Manoj Agarwal: সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রথম প্রশাসনিক বৈঠকেই তাঁর ঠিক বাম পাশে বসে থাকতে দেখা গিয়েছিল মনোজ আগরওয়ালকে। নবান্নে শীর্ষ আধিকারিকদের বৈঠকে তাঁর উপস্থিতি নিয়ে আলোচনা শুরু হয় প্রশাসনিক মহলে।

Updated on: May 11, 2026, 20:47:30 IST
Advertisement

New CS Manoj Agarwal: গত কয়েক দিন ধরে জল্পনা চলছিলই। সোমবার তাতে সিলমোহর পড়ল। রাজ্যের পরবর্তী মুখ্যসচিব হলেন মনোজ আগরওয়াল। এতদিন তিনি পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দায়িত্ব সামলাচ্ছিলেন। সোমবারই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারির নেতৃত্বে মন্ত্রীসভার প্রথম বৈঠকে উপস্থিত ছিলেন মনোজ আগরওয়াল। অন্যদিকে, অতিরিক্ত মুখ্যসচিব পদমর্যাদার প্রিন্সিপাল রেসিডেন্ট কমিশনার পদ দিয়ে দিল্লিতে পাঠানো হচ্ছে বর্তমান মুখ্যসচিব দুষ্মন্ত নারিয়ালকে।

বাংলার নতুন মুখ্যসচিব মনোজ আগরওয়াল (Hindustan Times)
বাংলার নতুন মুখ্যসচিব মনোজ আগরওয়াল (Hindustan Times)

সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রথম প্রশাসনিক বৈঠকেই তাঁর ঠিক বাম পাশে বসে থাকতে দেখা গিয়েছিল মনোজ আগরওয়ালকে। নবান্নে শীর্ষ আধিকারিকদের বৈঠকে তাঁর উপস্থিতি নিয়ে আলোচনা শুরু হয় প্রশাসনিক মহলে। তখনই গুঞ্জন শুরু হয় যে, প্রশাসনের শীর্ষ পদে বড় কোনও রদবদল সময়ের অপেক্ষা মাত্র। এরপরে বিকেলেই নবান্নের কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতর থেকে বিজ্ঞপ্তি জারি করে এই নিয়োগের কথা জানানো হয়। বাংলার নতুন সরকারের আমলে প্রশাসনিক স্তরে যে বড় রদবদল হতে চলেছে, তার আভাস আগেই মিলেছিল। একের পর এক আমলা নিয়োগ শুরু হয়েছিল শনিবার থেকেই। এর আগে নির্বাচন কমিশনের স্পেশাল রোল অবরজার্ভার সুব্রত গুপ্তকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হয়। এবার প্রবীণ আইএএস মনোজ আগরওয়ালও রাজ্য প্রশাসনের শীর্ষমহলে ঠাঁই পেলেন।

দুষ্মন্ত নারিয়ালের দিল্লি যাত্রা

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর রাতারাতি রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, কলকাতার পুলিশ কমিশনার এবং রাজ্য পুলিশের ডিজি পদে বদল করেছিল নির্বাচন কমিশন। মুখ্যসচিব পদে থাকা নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে দুষ্মন্ত নারিয়ালকে দায়িত্ব দেওয়া হয়। নির্বাচন পর্ব জুড়ে তিনিই মুখ্যসচিবের দায়িত্ব সামলেছেন। নতুন সরকার কাজ শুরুর পর পরই এবার সেই পদে বদল হল। সোমবারের নির্দেশিকা অনুযায়ী, তাঁকে অতিরিক্ত মুখ্যসচিব পদমর্যাদায় দিল্লির পশ্চিমবঙ্গ ভবনের প্রধান রেসিডেন্ট কমিশনার করা হয়েছে। নবান্ন সূত্রের খবর, কেন্দ্রের সঙ্গে সমন্বয় রক্ষা এবং বকেয়া আদায় সংক্রান্ত বিষয়গুলিতে গতি আনতেই এই অভিজ্ঞ আধিকারিককে দিল্লিতে ব্যবহারের পরিকল্পনা নিয়েছে নতুন সরকার। তিনি ১৯৯৩ ব্যাচের আইএএস।

কে মনোজ আগরওয়াল?

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe