...
...
Next Story

PM Narendra Modi: কলকাতায় ট্রাফিক অ্যালার্ট! প্রধানমন্ত্রীর সফর ঘিরে বন্ধ বহু রাস্তা, দেখে নিন তালিকা

PM Narendra Modi: বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। যদিও কলকাতায় ভোট হবে দ্বিতীয় দফায়। তাই নির্বাচনী প্রচারের কর্মসূচি অনুযায়ী এদিন রাজ্যে পৌঁছাবেন প্রধানমন্ত্রী মোদী।

Published on: Apr 23, 2026 11:48 AM IST
Advertisement

PM Narendra Modi: রাজ্যে প্রথম দফার বিধানসভা নির্বাচন চলাকালীনই দ্বিতীয় দফার প্রচারের লক্ষ্য নিয়ে কলকাতায় পা রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর প্রধানমন্ত্রীর এই হাইভোল্টেজ সফর ও একাধিক কর্মসূচিকে কেন্দ্র করে কলকাতায় নিরাপত্তার চাদরবিছিয়ে দিয়েছে প্রশাসন। ভিআইপি মুভমেন্ট এবং সাধারণ মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার বিকেল পর্যন্ত একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচলে বিধিনিষেধ জারি করা হয়েছে। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে লালবাজার।

প্রধানমন্ত্রী সভার জন্য রাস্তায় বিধিনিষেধ

কলকাতায় ট্রাফিক অ্যালার্ট! (HT_PRINT)
কলকাতায় ট্রাফিক অ্যালার্ট! (HT_PRINT)

পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল ৪টে থেকে শুক্রবার সকাল ১১টা পর্যন্ত রাজভবন ও বিবাদী বাগ সংলগ্ন বেশ কিছু রাস্তা সম্পূর্ণ বন্ধ থাকবে। বিশেষ করে গভর্নমেন্ট প্লেস পূর্ব এবং এসপ্ল্যানেড রো পূর্বের সংযোগস্থল থেকে ওল্ড কোর্ট হাউস স্ট্রিট পর্যন্ত পথে সাধারণ যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রীর যাতায়াতের রুট অনুযায়ী প্রয়োজন বুঝে বিভিন্ন এলাকায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। প্রয়োজনে ট্রাম, ব্যক্তিগত গাড়ি-সহ সব ধরনের যানবাহনের গতি সীমিত করা বা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হতে পারে। একই সঙ্গে নির্দিষ্ট এলাকায় পার্কিংয়েও কড়াকড়ি থাকবে। পাশাপাশি, শুক্রবার বিকেল ৪টে পর্যন্ত রাজভবনের আশেপাশে কোনও ভারী পণ্যবাহী গাড়ি প্রবেশ করতে পারবে না।

পণ্যবাহী যান চলাচলের ক্ষেত্রেও একগুচ্ছ কড়াকড়ি আরোপ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত হাওড়া সেতু, ব্রাবোর্ন রোড, রেড রোড এবং লোকভবন সংলগ্ন রাস্তায় ট্রাক বা লরি চলাচল বন্ধ থাকবে। শুক্রবার আবার দ্বিতীয় দফায় একই ধরনের বিধিনিষেধ জারি থাকবে। সেদিন সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত টানা আট ঘণ্টা মা উড়ালপুল, এজেসি বসু রোড উড়ালপুল, ইএম বাইপাস এবং স্ট্র্যান্ড রোডের মতো শহরের প্রধান লাইফলাইনগুলোতে পণ্যবাহী গাড়ি চলাচলে নিয়ন্ত্রণ জারি করেছে লালবাজার।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe