...
...
Next Story

WB Winter Forecast till 4th January: স্বাভাবিকের থেকে ৭.২ ডিগ্রি কম তাপমাত্রা, মঙ্গলে কতটা শীত বাংলায়? কুয়াশা কোথায়?

কুয়াশার জেরে সোমবার স্বাভাবিকের থেকে অনেকটাই কম ছিল পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার সর্বোচ্চ তাপমাত্রা (দিনের তাপমাত্রা)। কলকাতায় তো সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৭.২ ডিগ্রি সেলসিয়াস কম ছিল। এরপর কী হবে?

Published on: Dec 29, 2025, 22:58:53 IST
Advertisement

কুয়াশার জেরে সোমবার স্বাভাবিকের থেকে অনেকটাই কম ছিল পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার সর্বোচ্চ তাপমাত্রা (দিনের তাপমাত্রা)। মঙ্গলবার অবশ্য সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী সাতদিনে উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। একইস্তরে থাকবে তাপমাত্রা। তবে এই কয়েকদিন কুয়াশার দাপট থাকবে বেশ। সব জেলাতেই পরপর কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে।

কোন কোন জেলায় কুয়াশা পড়বে এই কয়েকদিনে?

কুয়াশার জেরে সোমবার স্বাভাবিকের থেকে অনেকটাই কম ছিল পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার সর্বোচ্চ তাপমাত্রা (দিনের তাপমাত্রা)। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
কুয়াশার জেরে সোমবার স্বাভাবিকের থেকে অনেকটাই কম ছিল পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার সর্বোচ্চ তাপমাত্রা (দিনের তাপমাত্রা)। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

১) মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার দক্ষিণবঙ্গের সব জেলার (কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে। সকালের দিকে কুয়াশা থাকবে।

২) একইভাবে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার সকালের দিকে উত্তরবঙ্গের সব জেলার (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) একটি বা দুটি জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে।

মঙ্গলবার বিভিন্ন জায়গার সর্বনিম্ন তাপমাত্রা কেমন থাকবে?

১) দার্জিলিং: ৫ ডিগ্রি।

২) কালিম্পং: ১০ ডিগ্রি।

৩) জলপাইগুড়ি: ১২ ডিগ্রি।

৪) শিলিগুড়ি: ১২ ডিগ্রি।

৫) কোচবিহার: ১৩ ডিগ্রি।

৬) রতুয়া: ১২ ডিগ্রি।

৭) মালদা: ১২ ডিগ্রি।

৮) বহরমপুর: ১০ ডিগ্রি।

৯) মুর্শিদাবাদ: ১১ ডিগ্রি।

১১) শ্রীনিকেতন: ১০ ডিগ্রি।

১২) কৃষ্ণনগর: ১১ ডিগ্রি।

১৩) আসানসোল: ১০ ডিগ্রি।

১৪) বর্ধমান: ১০ ডিগ্রি।

১৫) আসানসোল: ১০ ডিগ্রি।

১৬) পুরুলিয়া: ১০ ডিগ্রি।

১৭) মেদিনীপুর: ১২ ডিগ্রি।

১৮) দিঘা: ১২ ডিগ্রি।

১৯) দমদম: ১৩ ডিগ্রি।

২০) সল্টলেক: ১৪ ডিগ্রি।

২১) হাওড়া: ১২ ডিগ্রি।

২২) ডায়মন্ড হারবার: ১৩ ডিগ্রি।

২৩) সুন্দরবন: ১৩ ডিগ্রি।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২১ ডিগ্রির আশপাশে থাকবে। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১২ ডিগ্রির আশপাশে। আজ কুয়াশার জেরে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ওঠে মাত্র ১৮.২ ডিগ্রিতে। যা স্বাভাবিকের থেকে ৭.২ ডিগ্রি কম। আর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা হল ১৩.৫ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি কম।

আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের কোথায় বৃষ্টি ও তুষারপাত হবে?

১) মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এবং রবিবার দক্ষিণবঙ্গের সব জেলার (কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) আবহাওয়া শুষ্ক থাকবে।

২) মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলার (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) আবহাওয়া শুষ্ক থাকবে। বৃহস্পতিবার দার্জিলিঙের একটি বা দুটি অংশে বৃষ্টিপাত বা তুষারপাত হতে পারে। শুক্রবার এবং শনিবার দার্জিলিং এবং কালিম্পঙের একটি বা দুটি অংশে বৃষ্টিপাত বা তুষারপাতের সম্ভাবনা আছে। আলিপুরদুয়ারের একটি বা দুটি অংশে হালকা বৃষ্টি হতে পারে। শনিবার এবং রবিবার উত্তরবঙ্গের সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe