...
...
Next Story

Mekhigunj Municipality: মেখলিগঞ্জ পুরসভা হাতছাড়া তৃণমূলের! চেয়ারম্যানের নেতৃত্বে ৬ কাউন্সিলর যোগ কংগ্রেসে

শুক্রবার কলকাতার বিধান ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে মেখলিগঞ্জ পুরসভার চেয়ারম্যান প্রভাত পাটনির নেতৃত্বে ছয় জন কাউন্সিলর কংগ্রেসে যোগ দেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন কংগ্রেস নেতা শুভঙ্কর সরকার।

Published on: Jun 6, 2026, 11:07:32 IST
Advertisement

রাজ্যের রাজনৈতিক পালাবদলের আবহে এবার বড় ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। কলকাতা ও বিধাননগরের মেয়রদের পদত্যাগ নিয়ে যখন রাজনৈতিক মহলে জোর চর্চা চলছে, তখন নীরবে কোচবিহারের মেখলিগঞ্জ পুরসভার ক্ষমতার সমীকরণ বদলে গেল। তৃণমূলের নিয়ন্ত্রণে থাকা এই পুরসভা দখলের পথে কংগ্রেস। হাত শিবিরের দাবি, তৃণমূলের সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলর কংগ্রেসে যোগ দিচ্ছেন।

কোচবিহারের মেখলিগঞ্জ পুরসভার ক্ষমতার সমীকরণ বদলে গেল।
কোচবিহারের মেখলিগঞ্জ পুরসভার ক্ষমতার সমীকরণ বদলে গেল।

শুক্রবার কলকাতার বিধান ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে মেখলিগঞ্জ পুরসভার চেয়ারম্যান প্রভাত পাটনির নেতৃত্বে ছয় জন কাউন্সিলর কংগ্রেসে যোগ দেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন কংগ্রেস নেতা শুভঙ্কর সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীণ কংগ্রেস নেতা দেবপ্রসাদ রায়ও। মেখলিগঞ্জ পুরসভার মোট সদস্য সংখ্যা নয়। তার মধ্যে ছয় জন কাউন্সিলরের দলবদলের ফলে বোর্ডের সংখ্যাগরিষ্ঠতা কংগ্রেসের হাতে চলে যায়।

ভোটের ফল প্রকাশের পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূলের জনপ্রতিনিধিদের দলত্যাগ ও পদত্যাগের ঘটনা সামনে আসছে। সেই প্রেক্ষাপটে মেখলিগঞ্জের এই ঘটনাকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ এই প্রসঙ্গে বলেন, বর্তমানে দল বিরোধী আসনে চলে যাওয়ায় নানা ধরনের রাজনৈতিক পরিবর্তন ঘটছে। তাঁর মতে, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাকলে এমন পরিস্থিতি তৈরি হত না। দলবদলের কারণ ব্যাখ্যা করতে গিয়ে প্রভাত পাটনি দাবি করেন, বর্তমান পরিস্থিতিতে তৃণমূল বিজেপির বিরুদ্ধে কার্যকর লড়াই করতে পারছে না। দলটি নিজেদের অভ্যন্তরীণ সমস্যায় ব্যস্ত বলেও তাঁর অভিযোগ। তাই বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের জন্য কংগ্রেসকেই বেশি উপযুক্ত রাজনৈতিক শক্তি বলে মনে করছেন তাঁরা।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe