...
...
Next Story

SIR এর জন্য নথি চাই, বাগদায় ২৮ বছর পরে বাড়ি ফিরলেন ‘মৃত’ প্রৌঢ়, চাঞ্চল্য

স্থানীয়রা জানিয়েছেন, জগবন্ধুর বয়স ৪০-এর বেশি। প্রায় দু দশকেরও বেশি সময় আগে আগে কাজের সন্ধানে গুজরাট গিয়েছিলেন তিনি। বাকিরা ফিরে আসলেও তিনি ফেরেননি। পরে পরিবারের কাছে খবর আসে যে বাঁকুড়ায় দ্বিতীয় বিয়ে করেছেন।

Published on: Nov 17, 2025, 10:59:39 IST
Advertisement

রাজ্য জুড়ে চলছে ভোটার তালিকা নিবিড় সংশোধনী বা এসআইআরের কাজ। এই প্রক্রিয়াকে ঘিরে বিভিন্ন জায়গা থেকে চাঞ্চল্যকর খবর উঠে আসছে। আতঙ্কে কেউ বাংলাদেশে পালাচ্ছেন অথবা আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। ঠিক সেই আবহে এবার আরও একটি চাঞ্চল খবর সামনে এল। বিগত দুই দশক ধরে কাজের নামে বাইরে গিয়েছিলেন এক যুবক, পরিবার তাঁকে মৃত বলে মেনেছিল। কিন্তু, রবিবার সকালে উত্তর ২৪ পরগনার বাগদায় সেই বিশ্বাস ভেঙে পড়ে যখন দীর্ঘদিন ধরে নিখোঁজ জগবন্ধু মণ্ডল আচমকা বাড়িতে এসে হাজির হন। আশ্চর্যের বিষয়, পরিবার বছর দু'য়েক আগে একজন জ্যোতিষের পরামর্শে তাঁর শ্রাদ্ধানুষ্ঠানও করে বসেছিল এবং তাঁকে মৃত ধরে নিয়েছিল। তবে এবার এসআইআর প্রক্রিয়ার জন্য নথি দেখার টানেই জগবন্ধু আবার বাড়িতে ফিরেছেন বলে পরিবার ও প্রতিবেশীরা জানিয়েছেন। ঘটনা ঘিরে স্বাভাবিকভাবেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

SIR এর জন্য নথি চাই, বাগদায় ২৮ বছর পরে বাড়ি ফিরলেন ‘মৃত’ প্রৌঢ়, চাঞ্চল্য
SIR এর জন্য নথি চাই, বাগদায় ২৮ বছর পরে বাড়ি ফিরলেন ‘মৃত’ প্রৌঢ়, চাঞ্চল্য

আরও পড়ুন: এসআইআরে BLA নিয়োগে নিয়োগে নতুন ছাড়, বিতর্কে কমিশন, তোপ তৃণমূলের

স্থানীয়রা জানিয়েছেন, জগবন্ধুর বয়স ৪০-এর বেশি। প্রায় দু দশকেরও বেশি সময় আগে আগে কাজের সন্ধানে গুজরাট গিয়েছিলেন তিনি। বাকিরা ফিরে আসলেও তিনি ফেরেননি। পরে পরিবারের কাছে খবর আসে যে বাঁকুড়ায় দ্বিতীয় বিয়ে করেছেন। তবে তেমন কোনো সুনির্দিষ্ট তথ্য পরিবারের চোখে পড়েনি। ফলে তাঁরা তাঁকে মৃত বলে ধরে নিয়েছিলেন।

এবার তিনি নিজে এসে দাবি করেছেন, ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর নাম নেই। নথি যাচাই করতেই বাড়ি এসেছেন। পরিবার ও প্রতিবেশীরা হতবাক, কারণ আগে তারা তাঁকে মৃত জেনে শ্রাদ্ধ পর্যন্ত সম্পন্ন করেছিলেন। স্থানীয়রা বলছেন, ভোটার তালিকায় জগবন্ধু মণ্ডলের নাম সুলেখা মণ্ডলের পাশে স্বামী হিসাবে দেখা যায়। কিন্তু জগবন্ধু নিজে এ নিয়ে বলছেন, তিনি বিয়ে করেননি। পুরো ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। এসআইআর-র নথির কারণে যে ধরনের বিভ্রান্তি তৈরি হচ্ছে, তার আরেকটি বাস্তব উদাহরণ হিসেবে এই ঘটনা।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe