রবিবার থেকে দক্ষিণবঙ্গের পারদ ফের পড়তে চলেছে। দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা যে কিছুটা বেড়েছিল, তা কমতে চলেছে রবিবার থেকেই। উত্তরবঙ্গে অবশ্য পারদ পতন আজই। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রার তেমন পরিবর্তন হবে না। পরবর্তী তিনদিনে সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমে যাবে। আর পরবর্তী তিনদিনে সর্বনিম্ন তাপমাত্রার তেমন হেরফের হবে না। আবার আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা দুই ডিগ্রির মতো কমে যাবে। তারপর অবশ্য তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। সেইসঙ্গে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশার দাপট থাকবে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
পশ্চিমবঙ্গে কবে বৃষ্টিপাত বা তুষারপাত হতে পারে?

১) রবিবার দার্জিলিঙের একটি বা দুটি অংশে বৃষ্টিপাত বা তুষারপাত হতে পারে। বাকি সাতটি জেলার (জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) আবহাওয়া শুষ্ক থাকবে। সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার উত্তরবঙ্গের কোনও জেলায় বৃষ্টি হবে না। হবে না তুষারপাতও।
২) রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলার (কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) আবহাওয়া শুষ্ক থাকবে। কোনও জেলায় বৃষ্টি হবে না।
কবে কোন জেলায় ঘন কুয়াশার দাপট থাকবে?
১) রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার উত্তরবঙ্গের প্রতিটি জেলার কুয়াশা পড়বে। রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার একটি বা দুটি অংশে ঘন কুয়াশার দাপট থাকতে পারে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
আর সোমবার এবং মঙ্গলবার দার্জিলিং, কোচবিহার এবং উত্তর দিনাজপুরের একটি বা দুটি অংশে ঘন কুয়াশা পড়তে পারে। ওই দু'দিনই তিনটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
{{/usCountry}}আর সোমবার এবং মঙ্গলবার দার্জিলিং, কোচবিহার এবং উত্তর দিনাজপুরের একটি বা দুটি অংশে ঘন কুয়াশা পড়তে পারে। ওই দু'দিনই তিনটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
{{/usCountry}}২) রবিবার, সোমবার, মঙ্গলবার এবং বুধবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় কুয়াশা পড়বে। রবিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও নদিয়া এবং সোমবার পশ্চিম বর্ধমান ও বীরভূমে ঘন কুয়াশার দাপট থাকবে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।