...
...
Next Story

WB Winter Forecast till 22th January: প্রায় ১ ডিগ্রি পড়ল পারদ, সরস্বতী পুজোর আগে জাঁকিয়ে শীত বাংলায়? ঘন কুয়াশা কোথায়?

আগামী ২৩ জানুয়ারি সরস্বতী পুজো পড়েছে। তারইমধ্যে একধাক্কায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা প্রায় এক ডিগ্রি সেলসিয়াস নেমে গিয়েছে। আরও কয়েকটি জায়গায় কিছুটা কমেছে তাপমাত্রা। কিন্তু সেইটুকুই। আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

Published on: Jan 16, 2026, 21:59:29 IST
Advertisement

একধাক্কায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা প্রায় এক ডিগ্রি সেলসিয়াস নেমে গিয়েছে। আরও কয়েকটি জায়গায় কিছুটা কমেছে তাপমাত্রা। কিন্তু সেইটুকুই। পারদ পতনের বিষয়টা শীঘ্রই উধাও হয়ে যেতে পারে। কারণ আর দু'দিন পর থেকেই পারদ চড়বে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী দু'দিনে উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গের কোনও জেলার সর্বনিম্ন তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। তবে পরবর্তী তিনদিনে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে।

সরস্বতী পুজোর আগে জাঁকিয়ে শীত নয় বাংলায়

সরস্বতী পুজোর আগে জাঁকিয়ে শীত নয় বাংলায়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
সরস্বতী পুজোর আগে জাঁকিয়ে শীত নয় বাংলায়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

অর্থাৎ সরস্বতী পুজোর আগে খুব একটা জাঁকিয়ে শীত থাকবে না পশ্চিমবঙ্গে। আগামী বৃহস্পতিবার (২২ জানুয়ারি) পর্যন্ত রাজ্যের সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ বা নদিয়া - কোথাও বৃষ্টি হবে না।

শনিবার পশ্চিমবঙ্গের কোথায় সর্বনিম্ন তাপমাত্রা কত থাকবে?

১) দার্জিলিং: ৪ ডিগ্রি।

২) কালিম্পং: ৮ ডিগ্রি।

৩) জলপাইগুড়ি: ৯ ডিগ্রি।

৪) রামসাই: ৯ ডিগ্রি।

৫) কোচবিহার: ৭ ডিগ্রি।

৬) শিলিগুড়ি: ১৩ ডিগ্রি।

৭) রতুয়া: ৯ ডিগ্রি।

৮) মালদা: ৯ ডিগ্রি।

৯) মুর্শিদাবাদ: ১০ ডিগ্রি।

১০) বহরমপুর: ১০ ডিগ্রি।

১১) শান্তিনিকেতন: ৯ ডিগ্রি।

১২) শ্রীনিকেতন: ৮ ডিগ্রি।

১৪) পুরুলিয়া: ১০ ডিগ্রি।

১৫) বাঁকুড়া: ৯ ডিগ্রি।

১৬) বিষ্ণুপুর: ৯ ডিগ্রি।

১৭) মেদিনীপুর: ১০ ডিগ্রি।

১৮) দিঘা: ১০ ডিগ্রি।

১৯) ডায়মন্ড হারবার: ১২ ডিগ্রি।

২০) অশোকনগর: ১০ ডিগ্রি।

২১) হাওড়া: ১০ ডিগ্রি।

২২) বর্ধমান: ১১ ডিগ্রি।

২৩) কৃষ্ণনগর: ১০ ডিগ্রি।

২৪) দমদম: ১২ ডিগ্রি।

২৫) সল্টলেক: ১৩ ডিগ্রি।

২৬) সুন্দরবন: ১২ ডিগ্রি।

২৭) আলিপুর: ১২ ডিগ্রি।

ঘন কুয়াশার দাপট থাকবে একাধিক জেলায়

শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার এবং বুধবার উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সব জেলায় কুয়াশা পড়বে। তবে অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশা পড়বে হাতেগোনা কয়েকটি জায়গায়।

শনিবার উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদার একটি বা দুটি অংশে ঘন কুয়াশা পড়বে। রবিবার এবং সোমবার সকালের দিকে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় ঘন কুয়াশার দাপট থাকবে। তাই ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে শনিবার পশ্চিম বর্ধমান ও বীরভূম; রবিবার হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া এবং সোমবার পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় ঘন কুয়াশা পড়তে পারে। তার জেরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe