...
...
Next Story

Messi Case Latest Update: মেসি কাণ্ডে অরূপের রক্ষাকবচকে চ্যালেঞ্জ, হাই কোর্টের ডিভিশন বেঞ্চে শতদ্রু দত্তের মামলা

হাই কোর্টের সিঙ্গল বেঞ্চের দেওয়া অন্তর্বর্তী রক্ষাকবচকে চ্যালেঞ্জ করে এবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা শতদ্রু দত্ত। প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে গ্রেপ্তার না করার নির্দেশে অসন্তোষ প্রকাশ করেই এই আইনি পদক্ষেপ বলে জানা গিয়েছে।

Published on: Jun 16, 2026 12:23 PM IST
Advertisement

ফুটবল তারকা লিওনেল মেসির ভারত সফর ঘিরে বিতর্কে নতুন মোড়। কলকাতা হাই কোর্টের সিঙ্গল বেঞ্চের দেওয়া অন্তর্বর্তী রক্ষাকবচকে চ্যালেঞ্জ করে এবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা শতদ্রু দত্ত। প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে গ্রেপ্তার না করার নির্দেশে অসন্তোষ প্রকাশ করেই এই আইনি পদক্ষেপ বলে জানা গিয়েছে। আগামী সপ্তাহে মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

গত ডিসেম্বরে যুবভারতীতে লিওনেল মেসির সঙ্গে অরূপ বিশ্বাস। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
গত ডিসেম্বরে যুবভারতীতে লিওনেল মেসির সঙ্গে অরূপ বিশ্বাস। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

মেসি-কাণ্ডে তদন্তের স্বার্থে একাধিকবার অরূপ বিশ্বাসকে তলব করেছিল পুলিশ। কিন্তু অভিযোগ, প্রতিবারই তিনি হাজিরা এড়িয়ে গিয়েছেন। এরই মধ্যে গ্রেপ্তারির আশঙ্কা প্রকাশ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন প্রাক্তন মন্ত্রী। মামলার শুনানিতে আদালত তাঁকে সাময়িক স্বস্তি দিলেও তদন্তে সহযোগিতার ওপর জোর দেয়।

সিঙ্গল বেঞ্চের নির্দেশে স্পষ্ট জানানো হয়েছিল, আপাতত অরূপ বিশ্বাসকে গ্রেপ্তার করা যাবে না। তবে সেই সঙ্গে একাধিক শর্তও আরোপ করা হয়। আদালতের অনুমতি ছাড়া তিনি রাজ্যের বাইরে যেতে পারবেন না এবং পাসপোর্ট সংশ্লিষ্ট নিম্ন আদালতে জমা রাখতে হবে। পাশাপাশি বিচারপতি মেসি সফরের সময় নিরাপত্তা ও প্রোটোকল সংক্রান্ত বিষয় নিয়ে অরূপ বিশ্বাসকে তীব্র ভর্ৎসনাও করেছিলেন।

তবে আদালতের দেওয়া রক্ষাকবচের পরও তদন্তে অরূপ বিশ্বাসের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অভিযোগ, ১৫ জুন তদন্তকারী সংস্থার ডাকা হাজিরাও তিনি এড়িয়ে যান। এই পরিস্থিতিতে ক্ষুব্ধ শতদ্রু দত্ত আগেই জানিয়েছিলেন, সিঙ্গল বেঞ্চের সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি ডিভিশন বেঞ্চে আবেদন করবেন। প্রয়োজনে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার কথাও জানিয়েছিলেন তিনি।

এই ঘটনার পর নতুন করে আলোচনায় উঠে এসেছে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। অরূপ বিশ্বাস বর্তমানে কোথায় রয়েছেন? কেন তিনি বারবার তদন্তকারীদের তলব এড়িয়ে যাচ্ছেন? আদালতের শর্ত মেনে তদন্তে সহযোগিতা না করলে পরবর্তী আইনি পদক্ষেপ কী হতে পারে? সেই উত্তর খুঁজছে রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষও। আগামী সপ্তাহে ডিভিশন বেঞ্চে মামলার শুনানির দিকে এখন নজর সকলের। আদালত কী অবস্থান নেয় এবং তদন্তের ভবিষ্যৎ গতিপথ কোন দিকে মোড় নেয়, তা নিয়েই জোর জল্পনা শুরু হয়েছে রাজ্যের রাজনৈতিক ও ক্রীড়া মহলে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe