Budge Budge Metro Latest Update: বজবজ থেকে কি ময়দান পর্যন্ত মেট্রো চালু হবে? সেই মর্মে কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রী মনোহরলাল খট্টরের কাছে প্রস্তাব দিলেন রাজ্যসভার সাংসদ তথা বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। গবেষক সৌরদীপ সরকার এবং অদ্রি রায়চৌধুরী কলকাতা-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরের যোগাযোগ ব্যবস্থা মজবুত করার জন্য যে রিপোর্ট তৈরি করেছেন, তাতে সেই ময়দান-বজবজ মেট্রোর প্রস্তাব দেওয়া হয়েছে। সেই রিপোর্টও কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রীর কাছে পাঠিয়েছেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি।
ফলতা-হলদিয়া রুটে RRTS করিডরের প্রস্তাব

দুই গবেষকের রিপোর্ট অনুযায়ী, কলকাতা-ফলতা-ডায়মন্ড হারবার-হলদিয়ার মধ্যে 'নমো ভারত' ট্রেন চালুর সুপারিশ করা হয়েছে। সেইসঙ্গে বজবজের নিত্যযাত্রীদের সুবিধার্থে ওই (রিজিওনাল র্যাপিড ট্রানজিট সিস্টেম বা RRTS) করিডরের সঙ্গে ইন্টিগ্রেটেড মেট্রো পরিষেবা চালু করার প্রস্তাব দিয়েছেন তাঁরা।
মীরাট মেট্রোর থেকে অনুপ্রেরণা নেওয়ার সুপারিশ
সেক্ষেত্রে দুই গবেষক উদাহরণ তুলে ধরেছেন মীরাট মেট্রোর। বর্তমানে মীরাট মেট্রোর মাথায় আছে ভারতের দ্রুত মেট্রো করিডরের মুকুট। আর সেটার নেপথ্যে আছে RRTS-র সঙ্গে যোগসূত্র। একই পরিকাঠামো ব্যবহার করে নমো ভারত ট্রেনের সঙ্গে মীরাট মেট্রো ছুটতে পারে। আর নমো ভারতের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৮০ কিলোমিটার (সর্বোচ্চ ১৬০ কিমিতে ছোটার অনুমতি আছে)। সেই পরিকাঠামো ব্যবহার করে মেট্রো চলার ফলে সেটিরও গতিবেগ অনেক বেশি হয়।
বজবজ মেট্রোর জন্য কী কী সুপারিশ করা হয়েছে?
আর ঠিক সেই বিষয়টিই কলকাতায় গড়ে তোলার প্রস্তাব দিয়েছেন দুই গবেষক। কলকাতা-ফলতা-ডায়মন্ড হারবার-হলদিয়ার মধ্যে নমো ভারত ট্রেন চালানোর জন্য যে RRTS করিডর তৈরি করা হবে, সেটার ট্র্যাক দিয়েই ময়দান থেকে বজবজ পর্যন্ত ১৮.৪ কিলোমিটার রুটে মেট্রো চালাতে যেতে পারে। তার ফলে বজবজ অঞ্চলের প্রচুর মানুষ উপকৃত হবেন, আবাসন শিল্পের বিকাশ হবে এবং সার্বিকভাবে জীবনযাত্রার মানের উন্নতি হবে।
{{/usCountry}}আর ঠিক সেই বিষয়টিই কলকাতায় গড়ে তোলার প্রস্তাব দিয়েছেন দুই গবেষক। কলকাতা-ফলতা-ডায়মন্ড হারবার-হলদিয়ার মধ্যে নমো ভারত ট্রেন চালানোর জন্য যে RRTS করিডর তৈরি করা হবে, সেটার ট্র্যাক দিয়েই ময়দান থেকে বজবজ পর্যন্ত ১৮.৪ কিলোমিটার রুটে মেট্রো চালাতে যেতে পারে। তার ফলে বজবজ অঞ্চলের প্রচুর মানুষ উপকৃত হবেন, আবাসন শিল্পের বিকাশ হবে এবং সার্বিকভাবে জীবনযাত্রার মানের উন্নতি হবে।
{{/usCountry}}ওই প্রস্তাব অনুযায়ী, ময়দান থেকে বজবজের মধ্যে প্রতিটি স্টেশনে দাঁড়াবে মেট্রো। আর নমো ভারত ট্রেন শুধুমাত্র ব্রেসব্রিজ, মহেশতলা এবং বজবজে দাঁড়াতে পারে। বাকি স্টেশনগুলিতে নাও দাঁড়াতে পারে নমো ভারত ট্রেন। দুটি সিস্টেমের মধ্যে যাতে মসৃণভাবে যোগসূত্র তৈরি করা যায়, সেই প্রস্তাবও দিয়েছেন দুই গবেষক।
আরও পড়ুন:
যদি শেষপর্যন্ত সেই প্রস্তাব গৃহীত হয়, তাহলে কলকাতার দ্রুততম মেট্রো চলতে পারে বজবজ-ময়দান রুটে। কারণ কলকাতা মেট্রো সর্বোচ্চ ৮০ কিমির মতো গতিতে ছুটে থাকে। ট্রায়ালের সময় গতিবেগ আরও কিছুটা বেশি ওঠে বটে। কিন্তু বাণিজ্যিক পরিষেবার সময় ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিমির আশপাশে মেট্রো চালানোর অনুমতি আছে। কিন্তু প্রস্তাবিত বজবজ-ময়দান মেট্রো করিডর RRTS করিডরের সঙ্গে যোগসূত্র তৈরি করলে নিশ্চিতভাবে সেই গতি বাড়বে। যেমনভাবে মীরাট মেট্রোকে ঘণ্টায় গতিবেগ ১২০ কিমিতে ছোটার অনুমতি দেওয়া হয়েছে।