মেট্রো যাত্রীদের জন্য বড় সুখবর। শনিবার কলকাতা মেট্রো নেটওয়ার্কের গ্রিন লাইনে বাড়ানো হচ্ছে পরিষেবার সময়। শুক্রবার মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই সিদ্ধান্তের কথা। ফলে সেক্টর ফাইভমুখী মেট্রো যাত্রীদের ভোগান্তির অনেকটা কমবে বলে মনে করা হচ্ছে।

গ্রিন লাইন ১ (হাওড়া ময়দান-সল্টলেক সেক্টর ফাইভ) রুটে আপ ও ডাউন মিলিয়ে এখন প্রতিদিন চলে ২২৬টি মেট্রো। কিন্তু শনিবার চলবে ১৮৬টি (৯৩টি আপ এবং ৯৩টি ডাউন)। শুধু ট্রেনের সংখ্যা হ্রাস নয়, পরিষেবা শুরু হওয়ার সময়ও এগিয়ে আনা হচ্ছে। এর ফলে অফিসযাত্রীদের অনেক বেশি সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে।
নতুন সময়সূচি
শনিবার থেকে সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানে যাওয়ার প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬:৩২ মিনিটে, আগে ছাড়ত ৬:৩৯-এ। অন্যদিকে, হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভে যাওয়ার প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬:৩০ মিনিটে। এই পরিষেবায় কোনও পরিবর্তন করা হয়নি। একই সঙ্গে রাতের শেষ মেট্রোর সময়ও অপরিবর্তিত রয়েছে। আগামীকাল হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ যাওয়ার শেষ মেট্রো ছাড়বে রাত ৯:৪৫ মিনিটে। আবার সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানে যাওয়ার শেষ মেট্রো ছাড়বে রাত ৯:৪৭ মিনিটে।
ইয়েলো লাইনে মেট্রো
ইয়েলো লাইনেও মেট্রো চলাচলের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরেই যাত্রীরা অভিযোগ জানাচ্ছিলেন, বিমান ধরার সময় কিংবা দেরিতে ফেরা যাত্রীদের জন্য মেট্রো সার্ভিসের সময়সীমা যথেষ্ট নয়। অবশেষে সেই দাবি পূরণ হতে চলেছে আগামী সোমবার, অর্থাৎ ৩ নভেম্বর থেকে। কলকাতা মেট্রোর পক্ষ থেকে জানানো হয়েছে, সোম থেকে শুক্র, অর্থাৎ সপ্তাহের কর্মদিবসে ইয়েলো লাইনে মেট্রো চলাচলের সময় আরও বাড়ানো হচ্ছে। পাশাপাশি সপ্তাহান্তে-শনিবার ও রবিবারেও এই লাইনে মেট্রোর সংখ্যা বাড়ানো হবে।
নতুন সময়সূচি
{{/usCountry}}ইয়েলো লাইনেও মেট্রো চলাচলের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরেই যাত্রীরা অভিযোগ জানাচ্ছিলেন, বিমান ধরার সময় কিংবা দেরিতে ফেরা যাত্রীদের জন্য মেট্রো সার্ভিসের সময়সীমা যথেষ্ট নয়। অবশেষে সেই দাবি পূরণ হতে চলেছে আগামী সোমবার, অর্থাৎ ৩ নভেম্বর থেকে। কলকাতা মেট্রোর পক্ষ থেকে জানানো হয়েছে, সোম থেকে শুক্র, অর্থাৎ সপ্তাহের কর্মদিবসে ইয়েলো লাইনে মেট্রো চলাচলের সময় আরও বাড়ানো হচ্ছে। পাশাপাশি সপ্তাহান্তে-শনিবার ও রবিবারেও এই লাইনে মেট্রোর সংখ্যা বাড়ানো হবে।
নতুন সময়সূচি
{{/usCountry}}আগে ইয়েলো লাইনে প্রথম মেট্রো পাওয়া যেত সকাল ৭:৫৫ মিনিটে এবং শেষ মেট্রো ছাড়ত রাত ৮:১৭ মিনিটে। এই সময়সূচি বহু যাত্রীর জন্য অসুবিধাজনক ছিল, বিশেষ করে যারা ভোরবেলা ফ্লাইট ধরতেন বা রাতে দেরিতে শহরে ফিরতেন। নতুন সময়সূচি কার্যকর হলে সেই সমস্যা অনেকটাই দূর হবে। আগামী সোমবার, অর্থাৎ ৩ নভেম্বর থেকে ইয়েলো লাইনে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭:১৮ মিনিটে এবং শেষ মেট্রো পাওয়া যাবে রাত ৯:৩০ মিনিটে। অর্থাৎ প্রায় এক ঘণ্টা বেশি সময় মেট্রো চলাচল করবে। ফলে সকালের অফিস যাত্রী ও রাতের ফ্লাইট যাত্রী-দু’পক্ষই এই সিদ্ধান্তে উপকৃত হবেন।