প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিকল্পনামাফিক, ‘সিটি মেট্রো সার্ভিস’এর উদ্যোগের কথা আগেই শোনা গিয়েছে। এবার সেই উদ্যোগকে বাংলায় লাগু করতে উদ্যোগী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার। যার হাত ধরে কলকাতা ছাড়িয়েও বহু শহরে পৌঁছে যেতে পারে মেট্রো পরিষেবা। এমনই ইঙ্গিত করছে মিডিয়া রিপোর্ট।

এক মিডিয়া প্রতিবেদন অনুযায়ী, বাংলার জনবহুল শহরে ‘সিটি মেট্রো সার্ভিস’ ঘিরে উদ্যোগ নেওয়ার পথে হাঁটছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার। এর জন্য, শুভেন্দু অধিকারী দায়িত্ব দিয়েছেন নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পলকে। অগ্নিমিত্রার দফতরে তাঁর নেতৃত্বে তৈরি যাবতীয় পরিকল্পনা, প্রস্তাব আকারে পাঠানো হবে দিল্লিতে।
প্রসঙ্গত, যেসব শহরে জনসংখ্যা ২৫ থেকে ৩০ লক্ষ, সেখানে মেট্রো পরিষেবা সম্প্রসারিত করে নিয়ে যাওয়ার কাজ চলছে। এমনই উদ্যোগ নেওয়া হয় সিটি মেট্রো সার্ভিসের আওতায়। উল্লেখ্য, রিপোর্ট দাবি করছে, পশ্চিমবঙ্গের বড় শহরগুলিকেও সেই প্রকল্পের আওতায় আনতে চান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘যেসব শহরে ২৫ থেকে ৩০ লক্ষ জনতার বসবাস, তাদের জন্য প্রধানমন্ত্রীর সিটি মেট্রো সার্ভিস প্রকল্প অনুযায়ী কাজের উদ্যোগ নিয়েছি। আমাদের নগরোন্নয়ন মন্ত্রীকে বলেছি, এনিয়ে আপনারা নির্দিষ্ট পরিকল্পনা, ডিপিআর যা করার করুন। তা দিল্লিতে প্রস্তাব আকারে পাঠানো হোক।' শুভেন্দু অধিকারী বলেন,' প্রধানমন্ত্রী মেট্রো প্রকল্পে অনেক অর্থ দিয়েছেন। তিনি কয়েকমাস আগে দমদমে মেট্রোর নতুন পথ উদ্বোধন করে সেকথা বলেছিলেন। তাঁর সেই অর্থ কাজে লাগানো হবে।’ উল্লেখ্য, উত্তর ২৪ পরগনার বারাসত ও দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পর্যন্ত মেট্রোলাইনের কাজ চলছে ইতিমধ্যেই। এছাড়াও হুগলি ও হাওড়ার জনবসতিও বেশ তাৎপর্যপূর্ণ। তবে ‘সংবাদ প্রতিদিন’র রিপোর্ট দাবি করছে, ‘জেলার প্রায় কোনও শহরেই ২৫-৩০ লক্ষ মানুষ নেই।’ ফলত, সেই জায়গা থেকে প্রশ্ন থাকছে যে, কোন কোন জেলায় মেট্রো হতে পারে!
এমন অনেক শহরতলি থেকে বহু মানুষই কাজের তাগিদে প্রতিদিন ট্রেনে বা বাসে যাতায়াত করে শহর কলকাতায় পৌঁছন। ফলত, এই মেট্রো যদি জেলায় জেলায় সম্প্রসারিত হয়ে যায়, তাহলে বহু নিত্যযাত্রীর জন্য সুবিধা হতে পারে বলে মনে করা হচ্ছে।
{{/usCountry}}এমন অনেক শহরতলি থেকে বহু মানুষই কাজের তাগিদে প্রতিদিন ট্রেনে বা বাসে যাতায়াত করে শহর কলকাতায় পৌঁছন। ফলত, এই মেট্রো যদি জেলায় জেলায় সম্প্রসারিত হয়ে যায়, তাহলে বহু নিত্যযাত্রীর জন্য সুবিধা হতে পারে বলে মনে করা হচ্ছে।
{{/usCountry}}