Kolkata Company make Metro Trains: দক্ষিণ কোরিয়ার সংস্থার সঙ্গে হাত মেলাল জুপিটার ওয়াগনস লিমিটেড। ভারতের মাটিতে মেট্রো ট্রেন এবং আধুনিক প্রপালশন সিস্টেম তৈরির জন্য দক্ষিণ কোরিয়ার খ্যাতনামা সংস্থা উজিন ইন্ডাস্ট্রিয়াল সিস্টেমসের সঙ্গে হাত মিলিয়েছে কলকাতার কোম্পানি। যে জয়েন্ট ভেঞ্চার্স তৈরি করা হয়েছে, তার ৮০ শতাংশ শেয়ার থাকছে জুপিটারের হাতে। বাকি ২০ শতাংশ মালিকানা দক্ষিণ কোরিয়ার সংস্থার হাতে থাকছে। যা দেশের রোলিং স্টক নির্মাণ শিল্পে নতুন দিগন্ত খুলে দেবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
প্রযুক্তি হস্তান্তর করা হবে

জুপিটার ওয়াগনসের তরফে জানানো হয়েছে, সেই জয়েন্ট ভেঞ্চার্সের মাধ্যমে মেট্রো কোচ এবং প্রপালশন সিস্টেমের সম্পূর্ণ প্রযুক্তি হস্তান্তর ভারতে আসবে। শুধু মেট্রো ট্রেনই নয়, এই প্রপালশন সিস্টেম লোকাল ট্রেন, বন্দে ভারত, সেমি-হাই-স্পিড এবং হাই-স্পিড ট্রেনগুলির ক্ষেত্রেও ব্যবহৃত হবে। এর ফলে চাকা থেকে শুরু করে ট্র্যাকশন মোটর পর্যন্তসম্পূর্ণ পোর্টফোলিও জুপিটার ওয়াগনসের হাতে চলে আসবে। ভারতের নগরায়ন ও আধুনিক রেল যোগাযোগ ব্যবস্থার চাহিদা মেটাতে দেশীয় প্রযুক্তিনির্ভর উৎপাদনে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
ভারতের মাটিতে তৈরি হবে সম্পূর্ণ মেট্রো কোচ
ওই সংস্থার তরফে জানানো হয়েছে, এই যৌথ উদ্যোগের অধীনে ভারতেই সম্পূর্ণ মেট্রো কোচ তৈরি করা হবে। এর পাশাপাশি উজিন ইন্ডাস্ট্রিয়াল সিস্টেমসের পোর্টফোলিওভুক্ত সমস্ত গুরুত্বপূর্ণ যন্ত্রাংশও দেশীয়ভাবে উৎপাদন করা হবে। এই তালিকায় রয়েছে অত্যাধুনিক প্রপালশন সিস্টেম, ট্রেন কন্ট্রোল অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম, অটোমেটিক ডোর সিস্টেম (স্বয়ংক্রিয় দরজা ব্যবস্থা), বগি এবং অ্যালুমিনিয়াম কার বডি শেল। অর্থাৎ, একটি আধুনিক মেট্রো ট্রেনের কাঠামো থেকে শুরু করে তার অভ্যন্তরীণ চালিকাশক্তি ও নিয়ন্ত্রণ ব্যবস্থা- সবই ভারতের মাটিতে তৈরি হওয়ার পথ প্রশস্ত হল।
{{/usCountry}}ওই সংস্থার তরফে জানানো হয়েছে, এই যৌথ উদ্যোগের অধীনে ভারতেই সম্পূর্ণ মেট্রো কোচ তৈরি করা হবে। এর পাশাপাশি উজিন ইন্ডাস্ট্রিয়াল সিস্টেমসের পোর্টফোলিওভুক্ত সমস্ত গুরুত্বপূর্ণ যন্ত্রাংশও দেশীয়ভাবে উৎপাদন করা হবে। এই তালিকায় রয়েছে অত্যাধুনিক প্রপালশন সিস্টেম, ট্রেন কন্ট্রোল অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম, অটোমেটিক ডোর সিস্টেম (স্বয়ংক্রিয় দরজা ব্যবস্থা), বগি এবং অ্যালুমিনিয়াম কার বডি শেল। অর্থাৎ, একটি আধুনিক মেট্রো ট্রেনের কাঠামো থেকে শুরু করে তার অভ্যন্তরীণ চালিকাশক্তি ও নিয়ন্ত্রণ ব্যবস্থা- সবই ভারতের মাটিতে তৈরি হওয়ার পথ প্রশস্ত হল।
{{/usCountry}}জুপিটার ওয়াগনসের ম্যানেজিং ডিরেক্টরের বক্তব্য
এই চুক্তি প্রসঙ্গে জুপিটার ওয়াগনস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর বিবেক লোহিয়া আধুনিক রেলে প্রপালশন প্রযুক্তির গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ‘প্রপালশন হল প্রতিটি আধুনিক ট্রেনের হৃদপিণ্ড, এবং ভারতের শহরগুলি এখন মেট্রোর দিকেই এগোচ্ছে।’ তিনি আরও জানান, এই যৌথ উদ্যোগ জুপিটার ওয়াগনসকে চাকা নির্মাণ থেকে সরাসরি প্রপালশন সিস্টেম তৈরির পর্যায়ে নিয়ে যাচ্ছে। এর ফলে ভারতের রেল প্রকল্পগুলির জন্য সংস্থা একটি পূর্ণাঙ্গ রোলিং স্টক পার্টনার হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে বলে তিনি আশাবাদী।
ABOUT THE AUTHOR
অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।