Bus Fare Hike in Bengal: বাসে উঠলেই ২০ টাকা? পুজোর পরেই বাসভাড়া বাড়তে পারে রাজ্যে, ইঙ্গিত মন্ত্রীর
Bus Fare Hike in Bengal: দুর্গাপুজোর পরেই বাসের ভাড়া বৃদ্ধি পেতে পারে পশ্চিমবঙ্গে, সেরকমই ইঙ্গিত দিলেন পরিবহণ মন্ত্রী অর্জুন সিং। বর্তমানে কলকাতার রাস্তায় ৩,৫০০-র মতো বাস চলে। যেটা কোভিডের আগে ৬,০০০-র মতো ছিল।
Bus Fare Hike in Bengal: বাসের ভাড়া বাড়ানোর ইঙ্গিত দিলেন পশ্চিমবঙ্গের পরিবহণ মন্ত্রী অর্জুন সিং। জ্বালানির দাম বৃদ্ধির মধ্যেই বেসরকারি বাসমালিকদের সঙ্গে বৈঠকের পরে তিনি জানিয়েছেন, দুর্গাপুজোর পরে সেই বিষয়টি নিয়ে রাজ্য সরকার ভাবনাচিন্তা করবে। তবে ভাড়া বাড়ানো হলে পরিষেবাও যে ভালো করতে হবে, তা স্পষ্টভাষায় জানিয়ে দিয়েছেন পরিবহণ মন্ত্রী।

ভাড়া বাড়ানো উচিত বলে মনে করেন পরিবহণ মন্ত্রী
তিনি জানিয়েছেন, দীর্ঘদিন ধরে বাসের ভাড়া বাড়ানো হয়নি। সেই পরিস্থিতিতে বাসের ভাড়া আগেই বাড়ানো উচিত বলে মনে করা হচ্ছে। তবে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। পুজোর আগে বাসভাড়া বাড়ানো হচ্ছে না। দুর্গাপুজোর পরে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে রাজ্যের তরফে। কিন্তু এখন যা অবস্থা, তাতে আরও ভালো বাস পরিষেবার প্রয়োজন আছে। যাত্রীদের সুযোগ-সুবিধা বাড়াতে হবে। সেটা প্রয়োজ্য হবে এসি বাস পরিষেবার ক্ষেত্রেও।
এমনিতে বর্তমানে সরকারি বাসের ক্ষেত্রে ন্যূনতম ভাড়া পড়ে সাত টাকা। আর বেসরকারি বাসে উঠলে ১০ টাকা ভাড়া পড়ে। সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট, সিটি সাবার্বান সার্ভিসেসের প্রতিনিধিদের উপস্থিতিতে পরিবহণ দফতরের ময়দান টেন্টে মন্ত্রীর সঙ্গে বৈঠকের পরে পশ্চিমবঙ্গ বাস ও মিনিবাস মালিক সংগঠনের প্রতিনিধি পিএন বসু জানিয়েছেন যে বাসের ন্যূনতম ভাড়া বাড়িয়ে ২০ টাকার প্রস্তাব দেওয়া হয়েছে।
ন্যূনতম বাসভাড়া ২০ টাকা করার দাবি উঠেছে
তিনি বলেছেন, 'ভাড়া সংশোধন করা সময়ের চাহিদা হয়ে উঠেছে। বর্তমানে যে ভাড়ার তালিকা মেনে চলতে হচ্ছে, সেটা গত আট বছর ধরে অপরিবর্তিত আছে। ফলে আর্থিক দিক থেকে সেটা পোষাচ্ছে না। আপনি ২০২৬ সালে এসে ২০১৮ সালের ভাড়ায় চলতে পারেন না। তাই আপাতত প্রথম ধাপে পরিচালনগত ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আমরা (ন্যূনতম ভাড়া) ২০ টাকা দাবি করছি।'
কত ভাড়া বাড়ানো হতে পারে, তা এখনও বলেনি রাজ্য
তবে একধাক্কায় ন্যূনতম ভাড়া দ্বিগুণ করা হবে, তা নিয়ে পরিবহণ মন্ত্রী কিছু জানাননি। পশ্চিমবঙ্গ বাস ও মিনিবাস মালিক সংগঠনের প্রতিনিধির অবশ্য বক্তব্য, এখন লিটারপিছু ডিজেলের দাম ১০০ টাকার আশপাশে আসে। বেড়ে গিয়েছে রক্ষণাবেক্ষণের খরচ। সেই পরিস্থিতিতে বাস টিকিয়ে রাখতে অতটা ভাড়া বাড়ানো উচিত বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গ বাস ও মিনিবাস মালিক সংগঠনের প্রতিনিধি।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


