IFS Officer Siddharth Babu: ‘বাজে দেখতে’ বলে হাসাহাসি, মোদীর পাশে থাকা এই অফিসারের পরিচয় জানলে লজ্জা হবে
IFS Officer Siddharth Babu: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চিনা প্রেসিডেন্ট শি জিনপিঙের মধ্যে ছিলেন আইএফএস অফিসার সিদ্ধার্থ বাবু। সেই অফিসারকে ট্রোল করছে সোশ্যাল মিডিয়ার একাংশ।
IFS Officer Siddharth Babu: হেয়ার ট্রান্সপ্ল্যান্ট দরকার, ভালোভাবে জামাকাপড় পরা উচিত, নিজেকে তুলে ধরা দরকার - ব্রিকস সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চিনা প্রেসিডেন্ট শি জিনপিংদের মধ্যে থাকা হাসিমুখে এক যুবকের ‘লুকস’ নিয়ে জ্ঞানের বন্যা বয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। কেউ-কেউ বলতে শুরু করেছেন যে এরকম ‘লুকস’ থাকা একজনকে কেন এরকম বিশ্বনেতাদের মধ্যে দাঁড় করানো হয়েছে। অথচ সেই যুবকের পরিচিতি জানলে সেইসব ট্রোলারদের মাথায় লজ্জায় হেঁট হয়ে যাবে।

UPSC সিভিল সার্ভিসেস পরীক্ষায় ১৫ তম স্থান অধিকার
কারণ ওই যুবক সাধারণ কোনও যুবক নয়। তিনি হলেন কোচির ছেলে সিদ্ধার্থ বাবু। ইউনিয়ন পাবলিক সার্ভিসেস কমিশনের (UPSC) সিভিল সার্ভিসেস পরীক্ষায় সর্বভারতীয় স্তরে ১৫ তম স্থান অধিকার করেন। আইএএস অফিসার হওয়ার সুযোগ থাকলেও বেছে নেন ইন্ডিয়ান ফরেন সার্ভিসেস (IFS)। যোগ দেন সেই ভারতীয় বিদেশ মন্ত্রকে।
২০১৭ ব্যাচের IFS অফিসার কী দায়িত্ব পালন করেন?
সিদ্ধার্থ বাবুর লিঙ্কডইন প্রোফাইল অনুযায়ী, ২০১৭ ব্যাচের আইএফএস অফিসার বর্তমানে ভারতীয় বিদেশ মন্ত্রকের ইউরোপ এবং ইউরেশিয়া বিভাগের ডেপুটি সেক্রেটারি পদে কর্মরত আছেন। আর প্রধানমন্ত্রীর কূটনৈতিক দোভাষী হিসেবেও দায়িত্ব পালন করেন। সংবেদনশীল কূটনৈতিক বৈঠকে সহায়তা করেন ভাষার ব্যবধান দূর করতে। যেখানে শব্দচয়ন ও সুরের সামান্য পার্থক্যও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, সেরকম দায়িত্ব সামলান দক্ষতার সঙ্গে।
ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা, ই-কমার্স সংস্থায় কাজ
সিদ্ধার্থ বাবুর প্রাথমিক পড়াশোনা ছিল ইঞ্জিনিয়ারিং নিয়ে। কূটনৈতিক কেরিয়ার শুরুর আগে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেছিলেন। প্রাথমিকভাবে ই-কমার্স সংস্থা-সহ বেসরকারি সংস্থায় কাজ করেছিলেন সিদ্ধার্থ বাবু।
সংবাদমাধ্যম মানিকন্ট্রোলের প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক বিভিন্ন বিষয় এবং কূটনৈতিক বিষয়ে আগ্রহ থাকায় ইন্ডিয়ান ফরেন সার্ভিসেস বেছে নিয়েছিলেন। ট্রেনিংয়ের সময় একগুচ্ছ বিদেশি ভাষা শেখেন। যা কূটনৈতিক কাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন ভারতের বর্তমান বিদেশমন্ত্রী তথা প্রাক্তন আইএফএস অফিসার এস জয়শংকর রাশিয়ান-সহ একাধিক ভাষায় কথা বলতে পারেন।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


