Owaisi on Asia Cup Trophy Controversy: নকভির থেকে ট্রফি নেবেন না কেন? এটা গিমিক? এশিয়া কাপ নিয়ে BCCI-কে নিশানা ওয়াইসির
Owaisi on Asia Cup Trophy Controversy: এশিয়া কাপের ট্রফি নিয়ে মুখ খুললেন হায়দরাবাদের এআইএমআইএম সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবং ভারত সরকারকে আক্রমণ শানিয়েছেন। দিলেন যুক্তিও।
Owaisi on Asia Cup Trophy Controversy: এশিয়া কাপের ট্রফি বিতর্ক নিয়ে ভারত সরকার এবং বিসিসিআইকে দুষলেন আসাদউদ্দিন ওয়াইসি। হায়দরাবাদের এআইএমআইএম সাংসদ প্রশ্ন তুললেন, যে পাকিস্তান সন্ত্রাসবাদে মদত দেয়, তাদের সঙ্গে খেলার কি দরকার আছে? শুধুমাত্র টিভি স্বত্বের মাধ্যমে টাকা কামানোর জন্য পাকিস্তানের সঙ্গে ভারতকে খেলার অনুমতি দিচ্ছে। তাতে টাকা উঠে আসছে। আর মাঠে পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হাত না মেলানোর বা পাকিস্তানির থেকে ট্রফি না নেওয়ার ‘গিমিক’ চালিয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ করেন ওয়াইসি।

‘এটা কোন ধরনের ননসেন্স জিনিস?', প্রশ্ন ওয়াইসির
সংবাদসংস্থা এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী, এশিয়া কাপ জয়ের পরে হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানারা যে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান তথা পাকিস্তানের মন্ত্রী মহসিন নকভির হাত থেকে ট্রফি নেননি, তা নিয়ে প্রশ্ন করা হয় হায়দরাবাদের সাংসদকে। তারই প্রেক্ষিতে তিনি বলেন, ‘এটা কোন ধরনের ননসেন্স জিনিস? আপনারা কেন ওদের সঙ্গে খেলছেন? যখন সিন্ধু জলচুক্তি স্থগিত রাখা হয়েছে, তখন আপনারা সারাক্ষণ যে আইসিসির চুক্তির কথা বলেন, সেটা কীভাবে বাধ্যবধকতা হয়ে দাঁড়ায়?’
‘আপনারা পুরো দেশকে বোকা বানাচ্ছেন’, আক্রমণ ওয়াইসির
সেই রেশ ধরে তিনি আরও বলেন, ‘টিভির স্বত্বের মাধ্যমে আপনারা বিসিসিআইকে টাকা কমানোর সুযোগ করে দিচ্ছেন। আপনারা পুরো দেশকে বোকা বানাচ্ছেন। টিভি স্বত্বের মাধ্যমে আপনারা টাকা কামাবেন আর বলবেন যে আমরা করমর্দন করব না এবং তাঁর হাত থেকে ট্রফি নেব না? আপনারা কেন (পাকিস্তানের বিরুদ্ধে) খেলা বন্ধ করে দিচ্ছেন না?’
‘এটা কোন ধরনের গিমিক?’ প্রশ্ন ওয়াইসির
সরাসরি কেন্দ্রীয় সরকার এবং বিসিসিআইকে আক্রমণ শানিয়ে ওয়াইসি বলেন, ‘পহেলগাঁওয়ে জঙ্গিদের হাতে যাঁরা নৃশংসভাবে খুন হয়েছেন, তাঁদের প্রতি সরকারের ন্যূনতম সহানুভূতি নেই কেন? কিন্তু আপনারা পুরো দেশকে ম্যাচটা দেখাচ্ছেন। কারণ এটা ১৩০ কোটি মানুষের দেশ। আপনারা টিভির স্বত্ব থেকে টাকা কামাতে চান। এটা কোন ধরনের গিমিক? যে দেশ এখনও সন্ত্রাসবাদে মদত জোগায়, তাদের সঙ্গে আপনারা কেন খেলছেন?’
আর সেই মন্তব্য করেছেন ভারতের মহিলা এশিয়া কাপ জয়ের পরে। রবিবার শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে ফের এশিয়া কাপ জিতে নেয় ভারত। কিন্তু পুরুষদের ক্ষেত্রে যে নাটক করেছিলেন পাকিস্তানের ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নকভি, এবারও সেটা করেন। ‘চুরি করে নিয়ে পালিয়ে যান’ ট্রফি।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


