...
...
Next Story

WB Weather Forecast till 8th March: মার্চের ২ দিনেই প্রায় ৫ ডিগ্রি চড়ল কলকাতার পারদ, দোল কাটিয়ে রবিতে বৃষ্টি বাংলায়

মার্চের শুরুতেই প্রথম দু'দিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা প্রায় পাঁচ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। ২৫ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। তারইমধ্যে দোল কাটিয়ে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি হবে।

Published on: Mar 2, 2026, 20:13:17 IST
Advertisement

এপ্রিল, মে'তে যে কতটা গরম পড়তে চলেছে, তার যেন ট্রেলার দেখিয়ে দিল মার্চের প্রথম দু'দিনই। কারণ মার্চের প্রথম দু'দিনে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার সর্বনিম্ন তাপমাত্রা একধাক্কায় বৃদ্ধি পেল। দু'দিনে যেমন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পাঁচ ডিগ্রি সেলসিয়াসের মতো বাড়ল। গত ২৮ ফেব্রুয়ারি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.২ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ০.১ ডিগ্রি কম ছিল। ১ মার্চ সর্বনিম্ন তাপমাত্রা চড়ে ঠেকে ২৩ ডিগ্রিতে। আর ২ মার্চ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রিতে পৌঁছে গেল। যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি বেশি।

স্বাভাবিকের নীচে আছে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা

দোল কাটিয়ে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এপি)
দোল কাটিয়ে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এপি)

তবে আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা আছে স্বাভাবিকের নীচে। দোলের আগেরদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ঠেকেছে ৩১.৪ ডিগ্রিতে। যা স্বাভাবিকের থেকে ০.৯ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, সার্বিকভাবে আগামী সাতদিনে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলির সর্বোচ্চ তাপমাত্রা (দিনের তাপমাত্রা) এবং সর্বনিম্ন তাপমাত্রার (রাতের তাপমাত্রা) বিশেষ হেরফের হবে না। অর্থাৎ এখনকার স্তরেই থাকবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রা।

রবিবার কোন কোন জেলায় বৃষ্টি হবে?

তারইমধ্যে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি হবে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার দার্জিলিঙের একটি বা দুটি অংশে বৃষ্টিপাত বা তুষারপাত বৃষ্টি হতে পারে। বাকি সাতটি জেলার (জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) আবহাওয়া শুষ্ক থাকবে। বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার উত্তরবঙ্গের কোনও জেলায় বৃষ্টি হবে না। রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংঙের একটি বা দুটি অংশে হালকা বৃষ্টি হবে।

সেইসবের মধ্যেই আবার মঙ্গলবার (দোলের দিন) সকালে উত্তরবঙ্গের সব জেলার একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে। একইভাবে বুধবার সকালের দিকে উত্তরবঙ্গের প্রতিটি জেলার একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে বলে আলিপুর আবহাওয়া দফতরের তরফে। তার জেরে দৃশ্যমানতা কিছুটা কমে যাবে। দক্ষিণবঙ্গে অবশ্য কুয়াশার কোনওরকম সতর্কতা জারি করা হয়নি।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe