...
...
Next Story

Agnimitra Paul Reaction: 'আগামী ১ তারিখ থেকে...,' এবার রাস্তায় বালি-পাথর রাখলেই ফাইন, কড়া বার্তা মন্ত্রী অগ্নিমিত্রার

Agnimitra Paul Reaction: রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুর এবং নগরোয়ন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, 'আগামী ১ তারিখ থেকে রাস্তায় বালি, পাথর ফেলে রাখলে ফাইন করা হবে।'

Published on: Aug 2, 2026, 15:48:14 IST
Advertisement

Agnimitra Paul Reaction: রাস্তায় নির্মাণসামগ্রী ফেলে রাখা এবং বেআইনি নির্মাণের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপের পথে রাজ্য সরকার। এবার থেকে রাস্তায় বালি, পাথর ফেলে রাখলে দিতে হবে ফাইন। এমনটাই জানালেন পুর এবং নগরোয়ন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। শুধু তাই নয়, রাজ্যে হকার উচ্ছেদ নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে রাজ্য প্রশাসন।

কড়া বার্তা মন্ত্রী অগ্নিমিত্রা পালের (Shyamal Maitra)
কড়া বার্তা মন্ত্রী অগ্নিমিত্রা পালের (Shyamal Maitra)

রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুর এবং নগরোয়ন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, 'আগামী ১ তারিখ থেকে রাস্তায় বালি, পাথর ফেলে রাখলে ফাইন করা হবে। আপনার বাড়ি তৈরি হচ্ছে, বিল্ডিংয়ের ভিতরে বালি, পাথর রাখুন, বাইরে রাখবেন না। যারা জমি কিনে রেখেছেন, ৩০ বছর পর বাড়ি করব, এটা হবে না। আপনার যদি জমি থাকে, সেই কেনা জমি পরিষ্কারের দায়িত্ব আপনারই। কেনা জমি ফেলে রেখে জঙ্গল, আবর্জনার স্তূপ তৈরি করা যাবে না।' সম্প্রতি হকার উচ্ছেদ ঘিরে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। বাংলার একাধিক রেল স্টেশনে বুলডোজার দিয়ে দোকান ভাঙার ঘটনাকে ঘিরে হইচই পড়ে গিয়েছিল। এরপর কয়েকদিন আগে কলকাতা পুরসভার তরফে সুকান্ত সেতু এবং শিয়ালদহ ফ্লাইওভারের নিচের দোকানগুলির কাছে উচ্ছেদের নোটিশ পাঠানো হয়। সেখানে বলা হয়, সাতদিনের মধ্যে জায়গা খালি করে দিতে হবে। যদিও সেরকম কিছু ঘটেনি।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe