...
...
Next Story

Whaps app of WB Minister hacked: রাজ্যের মন্ত্রীর হোয়াটসঅ্যাপ হ্যাক! টাকা চেয়ে মেসেজ, পুলিশের দ্বারস্থ দীপক বর্মন

রাজ্যের স্কুলশিক্ষামন্ত্রী দীপক বর্মন এবার সাইবার অপরাধের শিকার। তিনি জানিয়েছেন, তাঁর হোয়াটসঅ্যাপ হ্যাক করা হয়েছে। ফেসবুকে তিনি একথা জানিয়েছেন।

Published on: Jul 4, 2026, 22:15:50 IST
Advertisement

সাইবার ক্রাইমের রমরমায় এরাজ্য থেকে শুরু করে ভিন রাজ্যে বহু মানুষ খুইয়েছেন টাকা। অনেকেই হেনস্থার শিকার হয়েছেন সাইবার ক্রাইমের জেরে। পুলিশ ও প্রশাসনের তরফেও এই অপরাধ রোধ করতে একাধিক পদক্ষেপ করা হয়েছে, তবে তারই মাঝে একের পর এক সাইবার ক্রাইমের ঘটনা ঘটে চলেছে।

রাজ্যের মন্ত্রীর হোয়াটসঅ্যাপ হ্যাক! টাকা চেয়ে মেসেজ, পুলিশের দ্বারস্থ দীপক বর্মন
রাজ্যের মন্ত্রীর হোয়াটসঅ্যাপ হ্যাক! টাকা চেয়ে মেসেজ, পুলিশের দ্বারস্থ দীপক বর্মন

শনিবার, রাজ্যের স্কুলশিক্ষামন্ত্রী দীপক বর্মন এবার সাইবার অপরাধের শিকার। তিনি জানিয়েছেন, তাঁর হোয়াটসঅ্যাপ হ্যাক করা হয়েছে। ফেসবুকে তিনি একথা জানিয়েছেন। শুধু হোয়াটসঅ্যাপ হ্যাকই হয়নি, তার সঙ্গে টাকা চেয়ে অনেকের কাছে মেসেজও গিয়েছে বলে জানা গিয়েছে। আরও অভিযোগ, সেই নম্বর থেকে বার্তা পাঠিয়ে লোকজনের কাছ থেকে টাকা চাওয়া হয়েছে। বিষয়টি জানতে পেরে সঙ্গে সঙ্গেই আলিপুরদুয়ার জেলার পুলিশ সুপারকে বিষয়টি নিয়ে অভিযোগ জানিয়েছেন তিনি। হোয়াটসঅ্যাপ হ্যাক করে সেই নম্বর থেকে অনেকের কাছে টাকা চাওয়ার মতো অপরাধের প্যাটার্ন আগেও দেখা গিয়েছে।

খড়্গপুর আইআইটি-র অধিকর্তা অধ্যাপক সুমন চক্রবর্তীর হোয়াটসঅ্যাপ কিছুদিন আগেই হ্যাক হয়েছিল বলে অভিযোগ ওঠে। সেবার সুমন চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজেই একথা জানান। সেখানে লেখা হয়েছে, তাঁর হোয়াটসঅ্যাপ হ্যাক করে তাঁর পরিচিতদের কাছে টাকা চাওয়া হচ্ছে। সুমন জানান, কেউ যেন ওই সব বার্তার উত্তর না দেন। কোনও রকম আর্থিক লেনদেন যেন কেউ না করেন।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks