WB Monsoon 2026 Rain Forecast: অবশেষে বর্ষা পৌঁছাল বাংলায়, ৪-৫ দিনে আরও এগোবে, কোন জেলায় ভারী বৃষ্টি? কোথায় ঝড়?

WB Monsoon 2026 Rain Forecast: অবশেষে বর্ষা পৌঁছাল বাংলায়। ভারতীয় মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, আগামী চার-পাঁচদিনে আরও এগিয়ে যাবে। কোন কোন জেলায় ভারী বৃষ্টি হবে? কোথায় কোথায় ঝোড়ো হাওয়া বইবে? জানাল আলিপুর আবহাওয়া দফতর।

Published on: Jun 9, 2026, 16:50:06 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

WB Monsoon 2026 Rain Forecast: পশ্চিমবঙ্গে বর্ষা প্রবেশ করে গেল। ভারতীয় মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, আজ কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারের সর্বত্র দক্ষিণ-পশ্চিমী মৌসুমী বায়ু পৌঁছে গিয়েছে। তাছাড়াও জলপাইগুড়ির অধিকাংশ জায়গা এবং দার্জিলিঙের কয়েকটি অংশে ঢুকে পড়েছে বর্ষা। আগামী চার-পাঁচদিনের মধ্যে পশ্চিমবঙ্গের আরও কয়েকটি অঞ্চলে বর্ষা পৌঁছে যেতে পারে। সেই পরিস্থিতিতে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে আগামী কয়েকদিন। কলকাতায় অবশ্য বর্ষা পৌঁছাবে, সে বিষয়ে আপাতত নির্দিষ্টভাবে কিছু জানানো হয়নি মৌসম ভবনের তরফে।

অবশেষে বর্ষা পৌঁছাল বাংলায়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস)
অবশেষে বর্ষা পৌঁছাল বাংলায়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস)

কোন কোন জেলায় ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে?

বুধবার উত্তরবঙ্গের পাঁচটি জেলার (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার) অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি (৭০ মিলিমিটার থেকে ১১০ মিলিমিটার) হতে পারে। তাছাড়াও উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

আরও পড়ুন: Kolkata Metro Purple Line Extension: জোকা ছাড়িয়ে আরও ১.৭ কিমি যাবে মেট্রো! ১৪ কিমির লাইন হবে ১৮ কিমি, কতটা ছুটবে?

সেইসঙ্গে উত্তরবঙ্গের সব জেলায় ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। সেজন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের আটটি জেলায়।

আরও পড়ুন: Kolkata Station to Salt Lake Metro: কলকাতা স্টেশন থেকে নয়া মেট্রো লাইনের পরিকল্পনা, শুরু প্রাথমিক কাজ, কতদূর যাবে?

দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বুধবার দক্ষিণবঙ্গের আটটি জেলার (কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া) কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তাছাড়া হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন: WB Developmental Projects: তাজপুরের কাছেই ‘খাজানা’, হুগলি নদীর নীচে রাস্তা, খুলল ২২৭০০ কোটির প্রকল্পের দরজা

কোন কোন জেলায় ঝোড়ো হাওয়া বইবে?

সেইসঙ্গে বুধবার হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঝড়ের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। ওই জেলাগুলিতে ঝড়ের বেগ থাকবে ঘণ্টায় ৫০-৬০ কিমি। বাকি আটটি জেলায় ঝড়ের বেগ কিছুটা কম থাকবে। কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More