...
...
Next Story

Abhishek Banerjee: সোনারপুর থানার স্বতঃপ্রণোদিত পদক্ষেপ, অভিষেক-কাণ্ডে গ্রেফতার একাধিক

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মারধর করার ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।

Published on: May 31, 2026, 11:00:22 IST
Advertisement

শনিবার সোনারপুরে আক্রান্ত দলীয় কর্মীর বাড়িতে সাক্ষাৎ করতে যাচ্ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সময়ই তাঁকে ঘিরে ধরে ডিম ছোঁড়া, জামা দেওয়ার অভিযোগ ওঠে। এমনকি তাঁকে মারধরও করা হয়েছে, বলে অভিযোগ। এদিকে, ঘটনার পর আহত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দুটি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, তিনি রাতের দিকে হাসপাতাল থেকে বাড়ি ফিরে যান। গোটা ঘটনার পরদিন, রবিবারই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মারধর করার ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।

সোনারপুর থানার স্বতঃপ্রণোদিত পদক্ষেপ, অভিষেক-কাণ্ডে গ্রেফতার একাধিক. (TMC/ANI Video Grab) (TMC)
সোনারপুর থানার স্বতঃপ্রণোদিত পদক্ষেপ, অভিষেক-কাণ্ডে গ্রেফতার একাধিক. (TMC/ANI Video Grab) (TMC)

জানা গিয়েছে, এই গ্রেফতারির সংখ্যা আরও বাড়তে পারে। স্বতঃপ্রণোদিত ভাবে এই পদক্ষেপ করেছে সোনারপুর থানা। জানা গিয়েছে, ঘটনার ভিডিয়ো ফুটেজ দেখে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। এর আগে, সোনারপুরে অভিষেক চারচাকা থেকে নেমে বাইকে করে এগোতে থাকেন। তখনই তাঁকে আক্রমণ করে ডিম ছোঁড়া হয়। শার্ট ছিঁড়ে দেওয়া হয়। মারধরেরও অভিযোগ রয়েছে। এদিকে, এই ঘটনার পর অভিষেককে তখনই হেলমেট পরানো হয়। একটা সময় ‘চোর চোর’ স্লোগান ওঠে। গোটা ঘটনা নিয়ে ফুঁসে ওঠেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে নিশানা করে তিনি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। অন্যদিকে, তৃণমূল দলের তরফেও বিবৃতি দেওয়া হয়। অন্যদিকে, সোনারপুরে যখন এই হামলা হয়, তখন তারপরও ওই নির্যাতনের শিকার তৃণমূল কর্মীর বাড়িতে চলে যান অভিষেক। নির্যাতিতর পরিবারের সঙ্গে কথা বলেন অভিষেক। তিনি সাফ জানান, যতক্ষণ না নির্যাতিতর পরিবার সঠিক নিরাপত্তা পাচ্ছে, ততক্ষণ তিনি ওই বাড়ি থেকে বের হবেন না। পরে কেন্দ্রীয় বাহিনী গিয়ে অভিষেককে বের করে আনে। পরে অভিষেককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks