...
...
Next Story

Mitali Bag Latest Update: ‘সংসদের ভিতরে ঘন ঘন লিপস্টিক পরি না ঠোঁটে’, বিস্ফোরক বিদ্রোহী সাংসদ মিতালি বাগ

মিতালি লিখেছেন, ‘আমি লিপস্টিক নিয়ে পার্লামেন্টের ভেতরে ঢুকি না, পার্লামেন্টের ভিতরে ঘন ঘন লিপস্টিকও পরি না ঠোঁটে, কারও নজর কাড়ার জন্য। আমার পরিচয়— আমি কৃষক পরিবারের মেয়ে। আমি যা, আমি তাই।’

Published on: Jun 22, 2026, 12:14:12 IST
Advertisement

দিল্লির সংসদ থেকে সরাসরি গ্রামের মাঠে। রাজনৈতিক ব্যস্ততার মাঝেও নিজের শিকড়কে ভুলে যাননি সাংসদ মিতালি বাগ। সংসদের অধিবেশন শেষে এলাকায় ফিরেই কৃষিকাজে হাত লাগাতে দেখা গেল তাঁকে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেন মিতালি বাগ। সেখানে দেখা যায়, মাঠে নেমে কাস্তে হাতে তিল কাটছেন তিনি। সাধারণ কৃষকের মতোই জমিতে কাজ করছেন সাংসদ। ভিডিওটি প্রকাশ্যে আসতেই তা নিয়ে আলোচনা শুরু হয় রাজনৈতিক মহলে।

মহুয়া মৈত্রকে তোপ দেগেই কি বিস্ফোরক মিতালি বাগ? (@AITCofficial)
মহুয়া মৈত্রকে তোপ দেগেই কি বিস্ফোরক মিতালি বাগ? (@AITCofficial)

তবে শুধু ভিডিও নয়, তার সঙ্গে লেখা ক্যাপশনও বিশেষভাবে নজর কেড়েছে। মিতালি লিখেছেন, ‘আমি লিপস্টিক নিয়ে পার্লামেন্টের ভেতরে ঢুকি না, পার্লামেন্টের ভিতরে ঘন ঘন লিপস্টিকও পরি না ঠোঁটে, কারও নজর কাড়ার জন্য। আমার পরিচয়— আমি কৃষক পরিবারের মেয়ে। আমি যা, আমি তাই।’ এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে নানা জল্পনা। রাজনৈতিক মহলের একাংশের মতে, এই মন্তব্যের মাধ্যমে তিনি পরোক্ষে কোনও এক রাজনৈতিক প্রতিপক্ষ বা প্রাক্তন দলীয় নেত্রীকে নিশানা করতে চেয়েছেন। যদিও কারও নাম উল্লেখ করেননি মিতালি বাগ। ফলে তাঁর বক্তব্যের প্রকৃত লক্ষ্য কে, তা নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা।

উল্লেখ্য, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর তৃণমূল কংগ্রেসে বড়সড় ভাঙন দেখা গিয়েছে। দলের বহু সাংসদ ও নেতা প্রকাশ্যে ভিন্ন অবস্থান নিয়েছেন। সেই তালিকায় রয়েছেন মিতালি বাগও। তিনি বর্তমানে বিদ্রোহী সাংসদদের অন্যতম মুখ হিসেবে পরিচিত। এনডিএ-সমর্থিত রাজনৈতিক অবস্থান নেওয়ার পর থেকেই তাঁকে ঘিরে বিতর্ক অব্যাহত রয়েছে। এই পরিস্থিতিতে মাঠে নেমে কৃষিকাজের ভিডিও প্রকাশ এবং কৃষক পরিবারের মেয়ে হিসেবে নিজের পরিচয় তুলে ধরা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। এর মাধ্যমে তিনি সাধারণ মানুষের সঙ্গে নিজের সম্পর্ক এবং গ্রামীণ শিকড়ের কথা স্মরণ করিয়ে দিতে চেয়েছেন বলে মত অনেকের।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks