Ambani Investment in Bengal Update: বাংলায় ডেটা সেন্টার ও সেমিকন্ডাক্টর হাবে লগ্নি করবেন আম্বানিরা! আসছেন বাবা-ছেলে

Ambani Investment in Bengal Update: বাংলায় ডেটা সেন্টার ও সেমিকন্ডাক্টর হাবে লগ্নি করবেন আম্বানিরা। জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁকে গণেশ পুজোয় আমন্ত্রণও জানিয়েছে আম্বানি পরিবার।

Published on: Sep 12, 2026, 22:10:48 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Ambani Investment in Bengal Update: পশ্চিমবঙ্গে ডেটা সেন্টার এবং সেমিকন্ডাক্টরে বিনিয়োগ করবে রিলায়েন্স গোষ্ঠী? সেরকমই আভাস দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার সংবাদমাধ্যম নিউজ ১৮ বাংলার রাইজিং ভারত সামিটের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, মুকেশ আম্বানি এবং তাঁর ছেলে অনন্ত পশ্চিমবঙ্গে আসতে চলেছেন। অনন্তের সঙ্গে কথা হয়েছে। তিনি আশ্বস্ত করেছেন যে বাবার সঙ্গে পশ্চিমবঙ্গে আসবেন। তাঁরা পশ্চিমবঙ্গের ডেটা সেন্টার এবং সেমিকন্ডাক্টর হাবে বিনিয়োগ করবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

বাংলায় ডেটা সেন্টার ও সেমিকন্ডাক্টর হাবে লগ্নি করবেন আম্বানিরা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Nano Banana দিয়ে তৈরি করা)
বাংলায় ডেটা সেন্টার ও সেমিকন্ডাক্টর হাবে লগ্নি করবেন আম্বানিরা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Nano Banana দিয়ে তৈরি করা)

গণেশ পুজোয় মুখ্যমন্ত্রীকে নেমতন্ন আম্বানিদের

আর সেই বিষয়টি জানানোর আগেরদিনই মুখ্যমন্ত্রী জানান যে পশ্চিমবঙ্গে বিনিয়োগ টানতে মুম্বইয়ে গিয়ে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে পারেন। তাছাড়াও অনন্তের সঙ্গে ফোনে যখন কথা হয়, তখন আম্বানি পরিবারের গণেশ পুজোয় আমন্ত্রণ জানিয়েছেন তাঁকে। একটি মহলের তরফে দাবি করা হয়, গণেশ পুজোয় মুম্বইয়ে যেতে পারেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: Indian Defence investment: দেশের প্রতিরক্ষা গবেষণায় বড় লগ্নি বাংলায়! ডিআরডিওর তাবড় প্রজেক্ট জুনপুটে

দুর্গাপুজোর আগেই হলদিয়ায় বড় উদ্বোধন

তারইমধ্যে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দুর্গাপুজোর আগে হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেডের ৬,০০০ কোটি টাকা প্রকল্পের উদ্বোধন করবেন। সবকিছু ঠিকঠাক থাকলে দেবীপক্ষের মধ্যেই হলদিয়া পেট্রোকেমিক্যালস ফিনল এবং অ্যাসিটোন কারখানার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। আর ১৪ অক্টোবর দিনটার বিশেষ মাহাত্ম্যও আছে। কারণ ১০ অক্টোবর মহালয়া পড়েছে। অর্থাৎ দেবীপক্ষ শুরু হয়ে যাচ্ছে। আর ১৪ অক্টোবর পড়েছে তৃতীয়া।

আরও পড়ুন: Tantuja Buys Handloom Sarees: বাংলার তাঁত শিল্পীদের মুখে চওড়া হাসি! পুজোর আগেই তন্তুজের মেগা উদ্যোগ

ভোল পালটে দেবে পশ্চিমবঙ্গের

আর দুর্গাপুজোর ঠিক আগেই হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান অ্যাডপ্লাস পলিমার্স অ্যান্ড কেমিক্যালসের অধীনে আধুনিক প্রযুক্তিতে তৈরি হওয়া এই নতুন প্ল্যান্টের উদ্বোধন করা হবে। সেখানে মূলত ফিনল এবং অ্যাসিটোন উৎপাদন করা হবে। শিল্প বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিককালের মধ্যে পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যাল ক্ষেত্রে এটি অন্যতম বড় এবং প্রভাবশালী বিনিয়োগ।

আরও পড়ুন: শিল্পে নতুন ছবির দাবি, শুভেন্দু সরকারের আমলে একের পর এক বিনিয়োগের বার্তা বাংলায়

তবে হলদিয়ায় নির্মিত এই প্ল্যান্ট কেবল পশ্চিমবঙ্গেই নয়, সমগ্র ভারতের পেট্রোকেমিক্যাল শিল্পে এক ঐতিহাসিক নজির সৃষ্টি করতে চলেছে। এই প্ল্যান্টের মাধ্যমে প্রথমবারের মতো দুটি গুরুত্বপূর্ণ পালক যুক্ত হচ্ছে ভারতের মুকুটে। যা ভারতের প্রথম অন-পারপাস প্রোপিলিন প্ল্যান্ট হবে। পাশাপাশি দেশের বৃহত্তম ফিনল উৎপাদন কেন্দ্র হবে সেটি।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More