...
...
Next Story

Murshidabad TMC MLAs: মুর্শিদাবাদের ৯ তৃণমূল বিধায়কের ৮ জনই ঋতব্রতর পাশে, মমতার পক্ষে ১! বায়রন বিশ্বাস কোনদিকে?

Murshidabad TMC MLAs: ঋতব্রতর পক্ষে সমীকরণ গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামান। তাঁর বক্তব্য, মুর্শিদাবাদের ৯ জন বিধায়কের মধ্যে ৮ জন তাঁদের সমর্থন করেছেন এবং তাঁরা দলের সংখ্যাগরিষ্ঠ অংশের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

Published on: Jun 4, 2026, 09:45:09 IST
Advertisement

Murshidabad TMC MLAs: তৃণমূল কংগ্রেসের অন্দরে তৈরি হওয়া রাজনৈতিক বিভাজনের আবহে মুর্শিদাবাদ জেলা নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গঠিত নতুন পরিষদীয় দলকে ঘিরে জেলায় স্পষ্ট মেরুকরণের ছবি সামনে এসেছে। এই পরিস্থিতিতে কৌতুহল জেগেছে সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাসের অবস্থান।

মুর্শিদাবাদের ৯ জন বিধায়কের মধ্যে ৮ জন ঋতব্রতর পক্ষে
মুর্শিদাবাদের ৯ জন বিধায়কের মধ্যে ৮ জন ঋতব্রতর পক্ষে

রিপোর্ট অনুযায়ী, তৃণমূলের টিকিটে জয়ী ৮০ জন বিধায়কের মধ্যে ৬০ জন বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে (মমতার দ্বারা বহিষ্কৃত ঝৃতব্রত ও সন্দীপন সহ) বিরোধী দলনেতা হিসেবে সমর্থন করেছেন। সেই আবহে মুর্শিদাবাদ জেলার ৯ জন তৃণমূল বিধায়কের মধ্যে ৮ জনই ঋতব্রত শিবিরের প্রতি সমর্থন জানিয়েছেন বলে দাবি করা হয়েছে। ওই তালিকায় রয়েছেন সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাসও।

বায়রন নিজেই জানিয়েছেন, তিনিও সমর্থনসূচক নথিতে সই করেছেন। তাঁর এই মন্তব্য থেকেই স্পষ্ট হয়েছে যে তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবিরের পক্ষেই অবস্থান নিয়েছেন। ফলে তাঁকে ঘিরে চলা জল্পনার অবসান ঘটেছে। এই সমীকরণ গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামান। তাঁর উদ্যোগেই জেলার একাধিক বিধায়ক ঋতব্রতের পাশে এসে দাঁড়িয়েছেন বলে দাবি করা হয়েছে। আখরুজ্জামানের বক্তব্য, মুর্শিদাবাদের ৯ জন বিধায়কের মধ্যে ৮ জন তাঁদের সমর্থন করেছেন এবং তাঁরা দলের সংখ্যাগরিষ্ঠ অংশের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

অন্যদিকে, জেলার একমাত্র ব্যতিক্রম হিসেবে উঠে এসেছে জলঙ্গির নবনির্বাচিত বিধায়ক বাবর আলির নাম। তিনি স্পষ্ট জানিয়েছেন যে তিনি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তের উপরই আস্থা রাখছেন এবং দল যাঁকে পরিষদীয় নেতা হিসেবে মনোনীত করবে, তাঁর পক্ষেই থাকবেন। সব মিলিয়ে, মুর্শিদাবাদ জেলার অধিকাংশ তৃণমূল বিধায়কের ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ানো এবং সেই তালিকায় সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাসের নাম থাকা জেলার রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। উল্লেখ্য, এবারের নির্বাচনে তৃণমূল জয়ী ৯ আসনে, বিজেপি আটটি আসনে। ১টি আসনে জয়ী সিপিএম। ২টি আসনে জয়ী হুমায়ুন কবীর। ২টি আসনে জয়ী কংগ্রেস।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe