...
...
Next Story

BJP worker death news: নতুন মুখ্যমন্ত্রীর শপথের দিনই মারাত্মক খবর! BJP কর্মীর রহস্যমৃত্যু, হুলুস্থূল পুরুলিয়ায়

BJP worker death news: বিজেপি কর্মীর দেহ উদ্ধার হতেই ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা। পরিবারের সদস্য থেকে বিজেপি কর্মীদের অভিযোগ, তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরাই তাঁদের বুথ সভাপতিকে খুন করেছে।

Published on: May 9, 2026, 22:43:02 IST
Advertisement

BJP worker death news: নির্বাচনের ফলপ্রকাশের রেশ কাটতে না কাটতেই চাঞ্চল্য ছড়াল পুরুলিয়ার রাজনৈতিক আঙিনায়। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বাংলার নতুন মুখ্যমন্ত্রীর ঐতিহাসিক শপথের দিনই এক বিজেপি কর্মীর রহস্যমৃত্যুকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম হারুলাল গোপ। বয়স আনুমানিক ৪৯ বছর। তিনি এলাকায় বিজেপি কর্মী হিসেবে পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতেই জোর চাপানউতোর শুরু হয়েছে এলাকায়।

BJP কর্মীর রহস্যমৃত্যু (@myogiadityanath X)
BJP কর্মীর রহস্যমৃত্যু (@myogiadityanath X)

সূত্রের খবর, শনিবার সকালে পুরুলিয়া মফস্বল থানার কানালি গ্রামের অদূরে দেহ উদ্ধার হয় ওই বিজেপির বুথ সভাপতি হারুলাল গোপের। তাঁর বাড়ি পুরুলিয়ার আড়ষা থানার বেলডি গ্রামে। তিনি ওই গ্রামেরই বিজেপির বুথ সভাপতি প্রমুখ ছিলেন বলে দাবি বিজেপি কর্মীদের। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে পুরুলিয়া মফস্বল থানার কানালি গ্রামে গিয়েছিলেন হারুলাল। কিন্তু আর বাড়ি ফেরেননি। রাতে হয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু তাঁর কোনও পাওয়া যায়নি। এরপর শনিবার সকালে কানালি গ্রাম সংলগ্ন এলাকায় তাঁর দেহ পড়ে থাকতে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর যায় পুলিশে।

খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিজেপি কর্মীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে, বিজেপি কর্মীর দেহ উদ্ধার হতেই ক্ষোভে ফেটে পড়েন হারুলালের পরিবারের সদস্যরা। পরিবারের সদস্য থেকে বিজেপি কর্মীদের অভিযোগ, তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরাই তাঁদের বুথ সভাপতিকে খুন করেছে। মৃতের বড় ছেলে সমর গোপের দাবি, 'এটি রাজনৈতিক কারণে খুন বলে মনে হচ্ছে। আমরা পুলিশে অভিযোগ দায়ের করব।' সূত্র মারফত জানা যাচ্ছে, শুক্রবার সন্ধ্যায় বৃষ্টি শুরু হলে কানালি গ্রামেই একটি দোকানে দাঁড়ান হারুলাল। সঙ্গে ছিলেন তাঁর ভাগ্নে। সেখান থেকেই তিনি নিখোঁজ হয়ে যান। বেশ কিছুক্ষণ দেখা না মেলায় খোঁজ শুরু করেন ভাগ্নে। কিন্তু দীর্ঘক্ষণ খোঁজ না পাওয়ায় শেষে তিনি বাড়ি চলে যান। এরই মধ্যে সকালে খবর মেলে রাস্তার ধারে পড়ে রয়েছে মামার দেহ। পরিবারের সদস্যরা বলছেন, তাঁর দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ক্ষত চিহ্ন রয়েছে মুখে, বুকে ও পেটে। যা দেখেই তাঁরা মনে করছেন পিটিয়ে মারা হয়েছে হারুলালকে। তদন্তে নেমেছে পুলিশ। পরিবারের সদস্য ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদ চলাচ্ছে পুলিশ।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks