...
...
Next Story

2026 Holiday List: নবান্ন প্রকাশ করল ২০২৬ ছুটির তালিকা, তারিখের লিস্টে দীর্ঘ উইকেন্ড বহু

নতুন বছর আসার ৩৩ দিন আগে, ২০২৬ সালের ছুটির লিস্ট প্রকাশ করে দিল নবান্ন।

Published on: Nov 27, 2025, 21:24:29 IST
By
Prefer HTon Google
Advertisement

২০২৬ সালের ছুটির তালিকা প্রকাশ করল নবান্ন। চলতি বছরে প্রায় ৮ টি ছুটি নষ্ট হতে দেখা যাচ্ছে লিস্টে। বৃহস্পতিবার রাজ্যের অর্থ দফতরের তরফে এই মর্মে বিবৃতি প্রকাশ করা হয়েছে। রাজ্য সরকারের ছুটির তালিকার পাশাপাশি কেন্দ্রের নেগোশিয়েব্‌ল ইন্সট্রুমেন্ট আইন (এনআইএ) অনুযায়ী ছুটি এবং বিভিন্ন সম্প্রদায়ের উৎসব ভিত্তিক ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। দেখে নেওয়া ২০২৬ সালে মোট ছুটি কতদিন।

নবান্ন প্রকাশ করল সরকারি কর্মীদের ২০২৬ ছুটির তালিকা, তারিখের লিস্টে দীর্ঘ উইকেন্ড দেখে নিন
নবান্ন প্রকাশ করল সরকারি কর্মীদের ২০২৬ ছুটির তালিকা, তারিখের লিস্টে দীর্ঘ উইকেন্ড দেখে নিন

কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর প্রতি বছর এনআই অ্যাক্ট এনআই অ্যাক্ট, ১৮৮১ অনুযায়ী ছুটির তালিকা প্রকাশ করে। সেটি রাজ্যের ভিত্তিতে এক এক রকমের হয়। সেই তালিকায় এবার পশ্চিমবঙ্গের জন্য ২৭ টি ছুটি বরাদ্দ করা হয়েছে। এ ছাড়া, রাজ্য সরকার দিচ্ছে আরও ২৪টি ছুটি। দেখে নেওয়া যাক তালিকা।

কেন্দ্রীয় আইন অনুসারে ২০২৬ ছুটির তালিকা:-

২০২৬ সালের ছুটি বৃহস্পতিবার, ১ জানুয়ারি দিয়ে শুরু হচ্ছে। স্বামী বিবেকানন্দ জন্মজয়ন্তী, ১২ জানুয়ারি, সেদিন সোমবার। এদিকে, নেতাজির জন্মজয়ন্তী শুক্রবার ২৩ জানুয়ারির দিনেই সরস্বতী পুজোও পড়েছে, ফলে দীর্ঘ উইকেন্ড পড়বে। এরপর দেশের সাধারণতন্ত্র দিবস ২৬ জানুয়ারি, সোমবার। মঙ্গলবার ৩ মার্চ দোলযাত্রা পড়েছে। ইদ-উল-ফিতর ২০২৬ সালে পড়েছে ২১ মার্চ, শনিবার। এরপর ২৬ মার্চ, বৃহস্পতিবার রামনবমী। ৩১ মার্চ, মঙ্গলবার মহাবীর জয়ন্তী। ৩ এপ্রিল, শুক্রবার মহাবীর জয়ন্তী, ফলত রয়েছে দীর্ঘ উইকেন্ড। আম্বেদকরের জন্মজয়ন্তী শুক্রবার ১৪ এপ্রিল। বাংলা নববর্ষ পড়েছে ১৫ এপ্রিল, বুধবার। মে ডে, ১ মে, শুক্রবার পড়ছে, এক্ষেত্রেও দীর্ঘ উইকেন্ড থাকছে। এরপর ১ মে বুদ্ধপূর্ণিমার দিনটিও শুক্রবার, ফলত মিলবে আরও এক দীর্ঘ উইকেন্ড। এরপর শনিবার রবীন্দ্রজয়ন্তী ৯ মে, ফলে পরের দিনটিও রবিবার হওয়ায় ছুটির সুযোগ থাকছে। ইদুজ্জোহা, ২৭ মে ,বুধবার।মহরম, ২৬ জুন ,শুক্রবার। স্বাধীনতা দিবস রয়েছে ১৫ অগস্ট,শনিবার। ৪ সেপ্টেম্বর জন্মাষ্টমী পড়েছে শুক্রবার। অক্টোবরের ২ তারিখে গান্ধী জয়ন্তীও পড়েছে শুক্রবার। ফলত দীর্ঘ উইকেন্ডের সংখ্যা এই তালিকা অনুযায়ী বহু রয়েছে। এরপর মহালয়া শনিবার ১০ অক্টোবর রয়েছে। দুর্গাপুজোর জন্য ১৯ অক্টোবর সোমবার থেকে ২১ অক্টোবর, বুধবার পর্যন্ত ছুটি। ভ্রাতৃদ্বিতীয়া, ১১ নভেম্বর,বুধবার। নানকজয়ন্তী, ২৪ নভেম্বর ,মঙ্গলবার। বড়দিন, ২৫ ডিসেম্বর ,শুক্রবার।

২০২৬ সালে সরস্বতী পুজোর আগের দিন বৃহস্পতিবার ২২ জানুয়ারি ছুটি। শবে বরাত পড়েছে ৪ ফেব্রুয়ারি, বুধবার। সেদিন রয়েছে ছুটি। ১৪ ফেব্রুয়ারি ,শনিবার, পঞ্চানন বর্মার জন্মবার্ষিকীতে ছুটি রয়েছে। ৪ মার্চ, বুধবার দোলযাত্রা। ১৭ মার্চ ,মঙ্গলবার, হরিচাঁদ ঠাকুরের জন্মবার্ষিকী। ইদ-উল-ফিতরের আগের দিন ২০ মার্চ, শুক্রবার রয়েছে ছুটি। রথযাত্রা পড়ছে ১৬ জুলাই, দিনটি বৃহস্পতিবার। ফাতেহা-দোয়াজ়-দাহাম, ২৬ অগস্ট পড়েছে বুধবার। রাখিবন্ধন, ২৮ অগস্ট ,শুক্রবার পড়ছে। বিশ্বকর্মা পুজো পড়েছে ১৭ সেপ্টেম্বর, বৃহস্পতিবার। রাজ্যসরকারি ছুটি অনুযায়ী দুর্গাপুজোর ছুটি, চতুর্থী ((১৫ অক্টোবর) থেকে শুরু, আর তা থাকবে লক্ষ্মীপুজোর পরের দিন(২৬ অক্টোবর) পর্যন্ত রয়েছে। কালীপুজো (অতিরিক্ত ছুটি), ছুটি শুরু ৯ নভেম্বর,সোমবার থেকে এবং ১০ নভেম্বর,মঙ্গলবার পর্যন্ত রয়েছে। ভ্রাতৃদ্বিতীয়ার পরের দিন, ১২ নভেম্বর ,বৃহস্পতিবার ছুটি। ছটপুজোর অতিরিক্ত ছুটি সোমবার ১৬ নভেম্বর।

এ ছাড়াও, ইস্টার স্যাটারডে উপলক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য ৪ এপ্রিল,শনিবার ছুটি থাকবে। হুল দিবস উপলক্ষে আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ভূক্তরা ছুটি পাবে ৩০ জুন ,মঙ্গলবার। দার্জিলিং ও কালিম্পং জেলার লোকজন কবি ভানু ভক্তের জন্মদিবস উপলক্ষে ১৩ জুলাই,সোমবারদিন ছুটি পাবেন।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe