...
...
Next Story

Nabanna: নীল-সাদা অধ্যায় অতীত! বদলের বাংলায় পাল্টাল নবান্নের রং

Nabanna: রাজ্যে পালাবদলের পর তৃণমূল আমলের চেনা নীল-সাদার উপর গেরুয়া রঙের প্রলেপ পড়তে শুরু করেছে। বিগত দু’মাসে বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে এই ছবি।

Published on: Jul 27, 2026, 20:37:30 IST
Advertisement

Nabanna: রাজ্যে পালাবদলের পর কেটে গিয়েছে দু’মাসের বেশি সময়। তৃণমূল কংগ্রেস জমানার অবসান ঘটিয়ে বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি। রাজনৈতিক রং বদলের সঙ্গে সঙ্গে বাংলার রংও ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। এবার সেই পালাবদলের পর ছাপ এসে পড়ল রাজ্যের প্রশাসনিক ভবন নবান্নে। দীর্ঘ ১৫ বছর পর পাল্টাল নবান্নের নাম ফলকের রঙ। নীলের বদলে এবার তা সাজল গেরুয়া রঙে।

নীলের বদলে গেরুয়া রঙে রঙিন নবান্নের নামফলক

বদলের বাংলায় পাল্টাল নবান্নের রং (সৌজন্যে টুইটার)
বদলের বাংলায় পাল্টাল নবান্নের রং (সৌজন্যে টুইটার)

রাজ্যে পালাবদলের পর তৃণমূল আমলের চেনা নীল-সাদার উপর গেরুয়া রঙের প্রলেপ পড়তে শুরু করেছে। বিগত দু’মাসে বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে এই ছবি। এবার রঙবদল হল নবান্নের। বিগত প্রায় দেড় দশক ধরে নবান্নের নামফলকের রঙ ছিল নীল, এবার তা হল গেরুয়া। বিধানসভা নির্বাচনে ফলপ্রকাশের পর গেরুয়া রঙের আলোয় সেজে উঠেছিল রাজ্যের প্রশাসনিক ভবন। এবার পাকাপাকি রঙবদল করা হল। যদিও সম্পূর্ণ নবান্ন ভবনের রঙ বদলানো হয়নি। শুধুমাত্র মাথায় থাকা নামফলকের রঙ নীল থেকে গেরুয়া করা হয়েছে। বিষয়টিকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

পুরো ভবনের রঙেরই কী পরিবর্তন হবে?

রাজনৈতিক মহলের মতে, নবান্নের নামফলকের রঙ বদল শুধুমাত্র একটি প্রতীকী পরিবর্তন নয়, বরং প্রশাসনিক ক্ষেত্রে নতুন অধ্যায় শুরুর ইঙ্গিত স্পষ্ট। এদিকে আপাতত শুধু নামফলকের রঙ বদলানো হলেও আগামীদিনে সম্পূর্ণ ভবনের রঙ গেরুয়া করা হবে কিনা সেই বিষয়ে সরকারিভাবে কোনও ঘোষণা হয়নি। তবে পালাবদলের পর রাজ্যের বিভিন্ন জায়গায় নীল-সাদার উপর যেভাবে গেরুয়া প্রলেপ পড়ছে, তাতে সম্পূর্ণ নবান্ন ভবনের রঙে গেরুয়া করে দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এমনটাই মত বিশেষজ্ঞদের।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe