...
...
Next Story

Nadia Double Murder Latest Update: নদিয়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের ঘটনায় তৃণমূল পঞ্চায়েত প্রধান-সহ গ্রেফতার ৩

শনিবার রাতে নাকাশিপাড়ার বেথুয়াডহরি রেলগেটের কাছে ভয়াবহ এই হামলার ঘটনা ঘটে। অভিযোগ, গাড়ি করে বাড়ি ফেরার সময় আনিসুর ও তাঁর ছেলে সুফিয়ানের গাড়ি আটকে দেয় দুষ্কৃতীরা। প্রথমে তাঁদের লক্ষ্য করে পর পর কয়েক রাউন্ড গুলি চালানো হয়। পরে গাড়ি থেকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে দু’জনকে কোপানো হয়।

Published on: Aug 16, 2026, 12:39:08 IST
Advertisement

নদিয়ায় কংগ্রেস নেতা আনিসুর রহমান এবং তাঁর ছেলে আবু সুফিয়ানকে খুনের ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন তৃণমূল পরিচালিত হরনগর পঞ্চায়েতের প্রধান ফতেমা বিবি। এছাড়া সাহেব আলি মণ্ডল এবং মিঠুন শেখ নামে আরও দু’জনকে গ্রেফতার করা হয়েছে।

নদিয়ায় কংগ্রেস নেতা আনিসুর রহমান এবং তাঁর ছেলে আবু সুফিয়ানকে খুনের ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ (প্রতীকী ছবি)
নদিয়ায় কংগ্রেস নেতা আনিসুর রহমান এবং তাঁর ছেলে আবু সুফিয়ানকে খুনের ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ (প্রতীকী ছবি)

শনিবার রাতে নাকাশিপাড়ার বেথুয়াডহরি রেলগেটের কাছে ভয়াবহ এই হামলার ঘটনা ঘটে। অভিযোগ, গাড়ি করে বাড়ি ফেরার সময় আনিসুর ও তাঁর ছেলে সুফিয়ানের গাড়ি আটকে দেয় দুষ্কৃতীরা। প্রথমে তাঁদের লক্ষ্য করে পর পর কয়েক রাউন্ড গুলি চালানো হয়। পরে গাড়ি থেকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে দু’জনকে কোপানো হয়।

অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই বাবা ও ছেলের মৃত্যু হয় বলে অভিযোগ। খবর পেয়ে নাকাশিপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা তৈরি হয়।

রবিবার সকালে তদন্তে নেমে তিন জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের মধ্যে ফতেমা বিবির স্বামী জুব্বার শেখের নামও উঠে এসেছে তদন্তে। তিনি এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা এবং বর্তমানে জেলবন্দি। পরিবারের অভিযোগ, জেল থেকেই জুব্বার শেখ এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করেছিলেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত তিন জনকে মেডিক্যাল পরীক্ষার পর আদালতে হাজির করা হয়। তদন্তের স্বার্থে তাঁদের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে।

আনিসুরের স্ত্রী জানিয়েছেন, শনিবার রাতে বাজারে গিয়েছিলেন তাঁর স্বামী ও ছেলে। পরে তাঁদের মৃত্যুর খবর পান। ঘটনার পিছনে জুব্বার শেখের হাত রয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

নিহতের বোন রোকেয়াও একই অভিযোগ করেছেন। তাঁর দাবি, জুব্বার জেলে থাকলেও তাঁর অনুগামীরা বাইরে সক্রিয়। তাই পুরো ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তিনি। একই সঙ্গে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি করেছেন পরিবারের সদস্যরা।

এদিকে, এই জোড়া খুনের ঘটনায় রাজনৈতিক প্রতিক্রিয়া শুরু হয়েছে। আনিসুর ও আবু সুফিয়ানের মৃত্যুর প্রতিবাদে রাজ্যজুড়ে কালাদিবস পালনের ডাক দিয়েছে কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করেছেন।

তাঁর অভিযোগ, পশ্চিমবঙ্গে বিরোধীদের কণ্ঠরোধের চেষ্টা চলছে। সংখ্যালঘুদের উপরও চাপ তৈরি করা হচ্ছে বলে দাবি করেছেন তিনি। এই হত্যাকাণ্ড সেই পরিবেশেরই ফল বলে মন্তব্য করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি।

প্রাক্তন সাংসদ অধীররঞ্জন চৌধুরীও ঘটনার নিন্দা করেছেন। তাঁর মতে, নদিয়ার এই জোড়া খুন রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে।

তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং নেপথ্যে কারা রয়েছে, তা এখনও তদন্তসাপেক্ষ। পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে। জেলবন্দি জুব্বার শেখের সঙ্গে এই হত্যাকাণ্ডের কোনও যোগ রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ঘটনায় আরও কেউ জড়িত কি না, সেই বিষয়েও তদন্ত চলছে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe