...
...
Next Story

WB Jawan gets Posthumous Sena Medal: কাশ্মীরে শহিদ হন, বীরত্বের পদক পেলেন নদিয়ার স্পেশাল ফোর্সের জওয়ান ঝন্টু আলি শেখ

গত বছর এপ্রিলে কাশ্মীরে শহিদ হন ভারতীয় সেনার প্যারা ফোর্সের জওয়ান ঝন্টু আলি শেখ। গত বছর পহেলগাঁওয়ে হামলার দু'দিন পরেই জম্মু ও কাশ্মীরের উধমপুরে সন্ত্রাস-দমন অভিযানে শহিদ হন ভারতীয় সেনার ৬ প্যারা স্পেশাল ফোর্সের হাবিলদার।

Published on: Jan 26, 2026, 21:03:54 IST
Advertisement

দেশকে রক্ষার জন্য নিজের জীবন উৎসর্গ করে দিয়েছিলেন। প্রজাতন্ত্র দিবসের আবহে নদিয়ার তেহট্টের পাথরঘাটা গ্রামের সেই ঝন্টু আলি শেখকে সাহসিকতার জন্য মরণোত্তর সেনা মেডেলে ভূষিত করা হল। গত বছর পহেলগাঁওয়ে হামলার দু'দিন পরেই জম্মু ও কাশ্মীরের উধমপুরে সন্ত্রাস-দমন অভিযানে শহিদ হন ভারতীয় সেনার ৬ প্যারা স্পেশাল ফোর্সের হাবিলদার। তিনি ছাড়াও ভারতীয় সেনার আরও ৪৩ জনকে সেনা মেডেলে ভূষিত করা হয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে।

ভারতীয় সেনা জওয়ান ঝন্টু আলি শেখের ইতিবৃত্ত

গত বছর এপ্রিলে কাশ্মীরে শহিদ হন ভারতীয় সেনার প্যারা ফোর্সের জওয়ান ঝন্টু আলি শেখ। (ফাইল ছবি)
গত বছর এপ্রিলে কাশ্মীরে শহিদ হন ভারতীয় সেনার প্যারা ফোর্সের জওয়ান ঝন্টু আলি শেখ। (ফাইল ছবি)

১) ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকায় ভারতীয় সেনা জওয়ান ঝন্টু আলি শেখের বাড়ি। ফলে জওয়ানদের দেখেই বড় হয়ে ওঠেন। তখন থেকেই ভারতীয় সেনার উর্দি পরে দেশের সেবা করার স্বপ্ন দেখতেন।

২) আন্দুলিয়া উচ্চ বিদ্যালয় থেকে পড়াশোনা করেছিলেন জওয়ান ঝন্টু আলি শেখ। তারপর স্নাতক স্তরের পড়াশোনর জন্য বেতাইয়ের বিআর অম্বেডকর কলেজে ভরতি হয়েছিলেন।

৩) স্নাতক হওয়ার পরে ভারতীয় সেনায় যোগ দিয়েছিলেন বীর জওয়ান। ২০০৮ সালে যোগ দিয়েছিলেন ভারতীয় সেনায়।

৪) ঝন্টু আলি শেখ বিবাহিত ছিলেন। তাঁর দুই সন্তান আছে। তাঁরা আগ্রার সেনা ক্যান্টনমেন্টে থাকতেন।

৫) গত বছর এপ্রিলে উধমপুরে শহিদ হন বীর জওয়ান। সেইসময় ভারতীয় সেনার হোয়াইট কোরের তরফে বলা হয়েছিল, কর্তব্যের প্রতি অবিচল থাকা ও সাহসের সঙ্গে তিনি যেভাবে লড়েছেন, তা চিরস্মরণীয় হয়ে থাকবে।' আর কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র বলেছিলেন, 'কাশ্মীরের উধমপুরে সেনা ও জঙ্গিদের সঙ্গে লড়াই করার সময় শহিদ হলেন হাবিলদার ঝন্টু আলি শেখ। তিনি নদিয়ার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তেহট্ট ব্লকের পাথরঘাটার বাসিন্দা ছিলেন। ঈশ্বর তাঁর বীর আত্মাকে শান্তি দিন।'

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe