...
...
Next Story

Nandigram Ex TMC MLA Firoza Bibi: মমতাকে ছেড়ে শুভেন্দুর পাশে নন্দীগ্রামের ‘শহিদ জননী’ তথা প্রাক্তন বিধায়ক ফিরোজা বিবি

নন্দীগ্রামের ‘শহিদ জননী’ হিসেবে পরিচিত ফিরোজা বিবি ২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত নন্দীগ্রামের বিধায়ক ছিলেন। পরে পাঁশকুড়া কেন্দ্র থেকেও বিধায়ক নির্বাচিত হন এবং ২০২১ সালেও বিধানসভায় পৌঁছেছিলেন। তবে ২০২৬ সালের নির্বাচনে তাঁকে বা কোনও শহিদ পরিবারের সদস্যকে প্রার্থী করেনি তৃণমূল।

Published on: Jun 5, 2026, 09:00:31 IST
Advertisement

রাজ্যের রাজনৈতিক অস্থিরতার আবহে তৃণমূলের প্রাক্তন বিধায়ক তথা নন্দীগ্রাম আন্দোলনের সঙ্গে জড়িত পরিচিত মুখ ফিরোজা বিবি নতুন রাজনৈতিক বার্তা দিলেন। দীর্ঘদিন তৃণমূলের সঙ্গে যুক্ত থাকার পর তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম মুখ এবং বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পাশেই তিনি রয়েছেন।

নন্দীগ্রামের ‘শহিদ জননী’ হিসেবে পরিচিত ফিরোজা বিবি
নন্দীগ্রামের ‘শহিদ জননী’ হিসেবে পরিচিত ফিরোজা বিবি

নন্দীগ্রামের ‘শহিদ জননী’ হিসেবে পরিচিত ফিরোজা বিবি ২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত নন্দীগ্রামের বিধায়ক ছিলেন। পরে পাঁশকুড়া কেন্দ্র থেকেও বিধায়ক নির্বাচিত হন এবং ২০২১ সালেও বিধানসভায় পৌঁছেছিলেন। তবে ২০২৬ সালের নির্বাচনে তাঁকে বা কোনও শহিদ পরিবারের সদস্যকে প্রার্থী না করায় তিনি অসন্তোষ প্রকাশ করেছিলেন। এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শহিদ পরিবারগুলিকে যথাযথ মর্যাদা না দেওয়ার অভিযোগও তুলেছিলেন তিনি।

সাম্প্রতিক প্রতিক্রিয়ায় ফিরোজা বলেন, নন্দীগ্রাম আন্দোলনে শুভেন্দু অধিকারী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং সেই আন্দোলনের শক্তির উপর ভর করেই তৃণমূল একসময় রাজ্যের ক্ষমতায় আসে। তাঁর দাবি, এবারের নির্বাচনেও নন্দীগ্রামের মানুষ শুভেন্দু অধিকারীর পাশেই থেকেছেন। তাই নন্দীগ্রামের বাসিন্দা হিসেবে তিনিও বর্তমান মুখ্যমন্ত্রীর সমর্থনে থাকবেন।

একইসঙ্গে তিনি আশা প্রকাশ করেন, ব্যক্তিগত স্বার্থ ও ধর্মীয় বিভাজনের ঊর্ধ্বে উঠে বর্তমান সরকার রাজ্যের উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং শান্তি বজায় রাখার দিকে গুরুত্ব দেবে। নন্দীগ্রামের মানুষের স্বার্থ রক্ষার কথাও তিনি উল্লেখ করেন। এদিকে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জল্পনা ক্রমশ বাড়ছে। বিভিন্ন স্তরে একাধিক নেতা ও জনপ্রতিনিধির পদত্যাগের ঘটনা সামনে এসেছে। বিভিন্ন পুরসভার প্রশাসনিক পদ থেকেও সরে দাঁড়ানোর খবর মিলেছে। সেই আবহেই নন্দীগ্রাম আন্দোলনের সঙ্গে জড়িত এবং তৃণমূলের দীর্ঘদিনের পরিচিত মুখ ফিরোজা বিবির এই অবস্থান রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নন্দীগ্রাম আন্দোলনের স্মৃতির সঙ্গে জড়িত একজন নেত্রীর এই মন্তব্য আগামী দিনে রাজ্যের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিতে পারে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe